প্রাইভেট ও পাবলিক লি. কোম্পানির বিষয়াবলি
1. প্রাইভেট ও পাবলিক কোম্পানির নামের সাথে লিমিটেড শব্দটি লেখা হয় কেন?
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
ক, খ ও গ একত্রে ‘বিজয় লিমিটেড’ নামে একটি কোম্পানি প্রতিষ্ঠার উদ্যোগ নিলেন। তারা যথাযথ পরিকল্পনা এবং প্রয়োজনীয় দলিলপত্র দাখিল করে নিবন্ধনপত্র সংগ্রহ করেন। নিবন্ধনপত্র পেয়েই প্রতিষ্ঠানটি কার্যক্রম শুরু করতে পারলেন। কিন্তু শেয়ার বিক্রয় করতে গিয়ে কোম্পাটি আইনগত ঝামেলার সম্মুখীন হলো।
জনাব করিম এবং তার দুই বন্ধু মিলে একটি যৌথ মূলধনী ব্যবসায় গঠন করেন। শুরুতে ব্যবসায় ভালো হলেও আর্থিক সমস্যার কারণে তার ব্যবসার পরিধি বৃদ্ধি করতে পারছে না। এমতাবস্থায় তারা সিদ্ধান্ত গ্রহণ করল যদি সদস্য সংখ্যা সর্বনিম্ন সাতজন হয় তাহলে তাদের কোম্পানির সংগঠনের নামে জনসাধারন্যে শেয়ার বিক্রি করে এবং ঋণপত্রের মাধ্যমে মূলধন বাড়াতে পারবে।
তিস্তা কোং লি. একটি স্বনামধন্য ব্যবসায় প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি গঠিত হওয়ার পর কাজ শুরু করতে একটু বিলম্ব হয়। কারণ, কাজ শুরুর পূর্বে এ ক্ষেত্রে কার্যারম্ভের অনুমতিপত্র গ্রহণ করতে হয়েছে। অপরদিকে, জীবন লি. কোং নিবন্ধিত হওয়ার পরপরই কাজ শুরু করতে থাকে। এই কোম্পানির সদস্যসংখ্যা সর্বোচ্চ ৫০ জন। কার্য পরিধি বেড়ে যাওয়ায় ইদানীং মূলধন সংকট দেখা দিলে খোলাবাজারে শেয়ার বিক্রি করতে চায়, কিন্তু পারে না।
জিসান, রুম্মন ও তাদের আরও ৪ বন্ধু মিলে এমন ব্যবসায় গঠন করতে চায়, যার পৃথক আইনগত সত্তা থাকবে কিন্তু জনসাধারণের কাছে শেয়ার বিক্রয় করা যাবে না। ব্যবসায়ের উন্নতিতে এর কলেবর বৃদ্ধি করা এখন সময়ের দাবি হিসেবে পরিগণিত। তাই তারা ব্যবসায়ের কিছু মৌলিক পরিবর্তন করার কথা ভাবছে, যেক্ষেত্রে সাধারণ জনগণের কাছে শেয়ার বিক্রয় করে অর্থ সংগ্রহ করতে পারবে এবং ব্যবসায়ের অনেক দক্ষ ব্যক্তিদের নিয়োগ দান করা যাবে।