বই পড়া
1. 'বই পড়া' প্রবন্ধে 'দাতাকর্ণ' বলতে কাদের বোঝানো হয়েছে?
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:
একটি গোলাপের পাপড়ি একটি বাগানের তুলনায় খুবই নগণ্য। বুদ্ধিমানেরা পাপড়ি নয়, বাগানটি পেতে চাইবে। তবে বাস্তবে দেখা যায়, আমরা পাপড়ি নিয়েই তুষ্ট।
'বই পড়া' প্রবন্ধের আলোকে উদ্দীপকের উল্লিখিত পাপড়িকে তুলনা করা যায়-
i. বিষয়ভিত্তিক পাঠ্যপুস্তকের সঙ্গে
ii. শ্রেণিভিত্তিক পাঠ্য তালিকার সঙ্গে
iii. আমাদের সামগ্রিক শিক্ষাব্যবস্থার সঙ্গে নিচের কোনটি সঠিক?
প্রাতিষ্ঠানিক শিক্ষা হলো একটা আবশ্যক বিষয়। আর সাহিত্য হলো আত্মার খোরাক। প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণে শিক্ষার্থীর ইচ্ছা না থাকলেও তাকে তা বাধ্য হয়ে গলাধঃকরণ করতে হয়। কিন্তু সাহিস্যরস পাঠক সানন্দে আস্বাদন করে। ফলে সেটা পাঠকের মনোলোকে প্রতিক্রিয়া তৈরি করে । অতএব, প্রাতিষ্ঠানিক শিক্ষা ও সাহিত্য পাঠ এক বিষয় নয়।
আমরা স্কুল-কলেজে ছেলে পাঠাইয়া ভাবি যে, ছেলেকে শিক্ষা দিবার সকল কর্তব্যই প্রতিপালন করিলাম। বৎসরের পর বৎসর পাশ করিয়া গেলেই অভিভাবকরা ছেলের যথেষ্ট তারিফ করেন। কিন্তু তলাইয়া দেখেন না যে, কেবল পাশ করিলেই বিদ্যার্জন হয় না। স্বাভাবিক পক্ষে ছাত্রের বা সন্তানের মনে জ্ঞানের অনুরাগ এবং জ্ঞানের প্রতি আনন্দজনক শ্রদ্ধার উদ্রেক হইতেছে কি না, তা দেখিবার জিনিস'। জ্ঞানচর্চার মধ্যে যে এক পরম রস ও আত্মপ্রসাদ আছে, তাহার স্বাদ কোনো কোনো শিক্ষার্থী একবিন্দুও পায় না। এই রসের স্বাদ গ্রহণেচ্ছা জন্মাইয়া দেওয়াই হচ্ছে স্কুল-কলেজের শিক্ষার একমাত্র উদ্দেশ্য।
রজব আলী একজন স্বশিক্ষিত মানুষ। রংপুরের এক প্রত্যন্ত গ্রামে তার বাড়ি। বাল্যকাল থেকে নতুন কিছু জানা এবং বইয়ের প্রতি আগ্রহ ছিল প্রচুর। আর্থিক অসচ্ছলতার কারণে তার বেশিদূর লেখাপড়া হয়ে ওঠেনি। কিন্তু বইয়ের প্রতি তার অদম্য আগ্রহের কাছে সব প্রতিবন্ধকতা হার মানে। পরবর্তী সময়ে তিনি রংপুরের পাবলিক লাইব্রেরিতে খুব সামান্য বেতনে চাকরি নেন । লাইব্রেরির বই পরিষ্কার করার ফাঁকে ফাঁকে বইয়ের মধ্যে বুঁদ হয়ে থাকতেন। বই পড়াই হয়ে ওঠে তার একমাত্র নেশা। আর এ নেশাই তাকে পরবর্তী সময়ে একজন দার্শনিকে পরিণত করে ।