সরকারের ব্যয়ের উদ্দেশ্য
1. বর্তমান সময়ে সরকার মানবসম্পদ উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা এবং পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে। এসব খাতে বরাদ্দকৃত অর্থ সংগ্রহের জন্য সরকার মূল্য সংযোজন কর, আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক এবং আবগারি শুল্কের ওপর নির্ভরশীল।
সরকারি আয় কী?
কর ও ফি একই কি না ব্যাখ্যা করো।
উদ্দীপকের আলোকে সরকারি ব্যয়ের উদ্দেশ্যসমূহ চিহ্নিত করো এবং ব্যাখ্যা করো।
উদ্দীপকে বর্ণিত সরকারি আয়ের খাতসমূহ যথেষ্ট কি না মন্তব্য করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
অর্থনীতি ক্লাসের এক ছাত্র শিক্ষককে জিজ্ঞেস করল, স্যার সরকার অনেক টাকা আয় করে। এত টাকা সরকার কি করে? শিক্ষক উত্তরে বললেন, সরকার তার প্রশাসনিক কাজ সঠিকভাবে পরিচালনার জন্য অনেক অর্থ ব্যয় করে। তাছাড়া অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে স্বাবলম্বী দেশে পরিণত হওয়ার জন্য দুর্যোগ পরবর্তী জরুরি উন্নয়নমূলক কাজের জন্য সরকারের ব্যয় আরও বৃদ্ধি পাচ্ছে। ছাত্র আবার প্রশ্ন করে যদি সরকারের টাকা না থাকে তাহলে কাজ কিভাবে করে? শিক্ষক বললেন, সরকারের আয় দ্বারা উন্নয়নমূলক কাজের ব্যয় নির্বাহ সম্ভব না হলে সরকার বিভিন্ন উৎস হতে ঋণ নিয়ে থাকে।
শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, পরিবহন ও যোগাযোগ বাবদ ব্যয় এবং দুঃস্থ ও বয়স্কভাতাসহ অন্যান্য ভাতা বৃদ্ধির কারণে বাংলাদেশ সরকারের সামগ্রিক ব্যয় উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। ফলে এসব ব্যয় নির্বাহের জন্য সরকার একদিকে দেশের অভ্যন্তরে জনগণ, বাণিজ্যিক ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ গ্রহণ করছে। অন্যদিকে বিদেশি বিভিন্ন সংস্থা ও রাষ্ট্র থেকেও ঋণ গ্রহণ করছে।
সাম্প্রতিককালে সরকার অর্থনৈতিক উন্নয়নের জন্য শিক্ষা, প্রতিরক্ষা এবং সামাজিক নিরাপত্তার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। সেজন্য এসব খাতের বরাদ্দ বাড়ানো হচ্ছে। এসব ব্যয় নির্বাহের জন্য সরকার অনেক সময় দেশের জনগণ, আর্থিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করে। তাছাড়া সরকার বৈদেশিক সরকার ও আন্তর্জাতিক সংস্থা থেকেও ঋণ নেয়।
'ক' দেশের সরকার অর্থনৈতিক উন্নয়ন ও জনগণের কল্যাণের জন্য অর্থ ব্যয় করে। সরকার এ সব ব্যয় কেন্দ্রীয়ভাবে এবং স্থানীয়ভাবে কর্তৃপক্ষের মাধ্যমে সম্পন্ন করে থাকে। সরকারি ব্যয়ের প্রধান খাতগুলো হলো- প্রতিরক্ষা, গ্রামপরিষদ, স্বাস্থ্য ও জনসংখ্যা নিয়ন্ত্রণ, জেলা পরিষদ, পৌরসভা, শিক্ষা, মিউনিসিপ্যাল কর্পোরেশন প্রভৃতি। এসব ব্যয়ের মাধ্যমে যেসব কর্মসংস্থান সৃষ্টি হয়, তেমনি দেশকে টেকসই উন্নয়নের
পথে অগ্রসর হতে সাহায্য করে।