বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো, বৈশিষ্ঠ্যও গতিধারা
1. বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৃষিপ্রধান দেশ। দীর্ঘদিন ব্রিটিশ ঔপনিবেশিক ও পাকিস্তানি শাসন ও শোষণ, কৃষির অনগ্রসরতা, শিল্পের পশ্চাৎপদতা, খাদ্য ঘাটতি, অনুন্নত অবকাঠামো, নিম্ন জীবনযাত্রার মান, বেকারত্ব ইত্যাদি ছিল অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য। তবে সময়ের পরিক্রমায় বিশ্ব অর্থনীতির পরিবর্তনের সাথে সাথে সরকারের বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণের ফলে কৃষির উন্নয়ন, শিল্পের বিকাশ, বিদ্যুৎ ও জ্বালানির উন্নয়ন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন, প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি ইত্যাদি আমাদেরকে আশাবাদী করেছে। আশা করা যায়, 'রূপকল্প ২০২১' বাস্তবায়নের মাধ্যমে এদেশ একটি মধ্যম আয়ের দেশে পরিণত হবে।
প্রাকৃতিক পরিবেশ কী ?
অর্থনৈতিক উন্নয়নে অর্থনৈতিক অবকাঠামো গুরুত্বপূর্ণ কেন ?
উদ্দীপকের আলোকে বাংলাদেশের অর্থনীতির গতিধারা ব্যাখ্যা করো।
তুমি কি মনে করো বাংলাদেশ ২০২১ সালের মধ্যে একটি মধ্যম আয়ের দেশে পরিণত হবে ? বিশ্লেষণ করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
শিক্ষক ক্লাসে বাংলাদেশের ঐতিহাসিক পটভূমি সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন, স্বাধীনতা পূর্ববর্তী তিন শাসনামল ১. ১২০০ হতে ১৭৫৭ খ্রি. পর্যন্ত ২. ১৭৫৭ হতে ১৯৪৭ খ্রি. পর্যন্ত ৩. ১৯৪৭ হতে ১৯৭১ খ্রি. পর্যন্ত বাংলাদেশ বিভিন্নভাবে শোষিত ও বঞ্চিত হয়েছিল। তিনি আরও বলেন, বর্তমানে মানুষের জীবনযাত্রার মান বেড়েছে। গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন মানবসম্পদ উন্নয়ন, অর্থনীতির অবকাঠামোর উপখাতগুলোর উন্নয়ন হয়েছে।
নিম্নে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (GDP) বিভিন্ন খাতের কাঠামোগত পরিবর্তন দেখানো হলো:

অর্থনীতির শিক্ষক আসাদ সাহেব বাংলাদেশের অর্থনৈতিক কাঠামোর ওপর আলোকপাত করতে গিয়ে ছাত্রদের উদ্দেশ্যে বললেন, ‘সমষ্টিগত অর্থনৈতিক কর্মকাণ্ডের ভিত্তি হচ্ছে অর্থনৈতিক কাঠামো। বাংলাদেশের অর্থনৈতিক কাঠামোকে তিন ভাগে ভাগ করা যায়। যথা: উৎপাদনভিত্তিক, মালিকানাভিত্তিক এবং অঞ্চলভিত্তিক। তবে শক্তিশালী অর্থনৈতিক অবকাঠামো ব্যতীত অর্থনৈতিক কর্মকাণ্ড বেগবান হয় না। অর্থনৈতিক অবকাঠামো হচ্ছে একটি দেশের অর্থনীতির বুনিয়াদ।'
প্রাচীন যুগের অর্থনীতি এবং বিশ্বায়নের যুগে বাংলাদেশ নামক এ ভূখণ্ডের অর্থনীতির চিত্র এক নয়। ৭০ দশক থেকে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা দিন দিন উন্নত হচ্ছে। বিশেষ করে গণতান্ত্রিক সরকারগুলোর আমলে দেশের অর্থনৈতিক অবস্থার যথেষ্ট পরিবর্তন হয়েছে, যেমন: GDP এর প্রবৃদ্ধি বেড়েছে। GDP-তে কৃষির অবদান হ্রাস পেয়ে শিল্পের অবদান বেড়েছে। জীবনযাত্রার মান বেড়েছে। প্রযুক্তি শিক্ষার প্রসার, অবকাঠামো উন্নয়ন ও মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হিসেবে বিশ্বে পরিচয় লাভ করবে বলে অর্থনীতিবিদরা আশা করেন।