আন্তর্জাতিক ও অভ্যন্তররীন বানিজ্য
1. বাংলাদেশে গ্রামাঞ্চল থেকে শহরাঞ্চলে রবিশস্য আসে। আবার বাংলাদেশের তৈরিকৃত পোশাক দেশের চাহিদা পূরণের পাশাপাশি বিশ্ববাজারে যথেষ্ট সমাদৃত, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
প্রচলিত রপ্তানি পণ্য কী?
দেশীয় শিল্পের ওপর বিশ্বায়নের প্রভাব ব্যাখ্যা করো।
উদ্দীপকে উল্লিখিত বাংলাদেশে উৎপাদিত রবিশস্য ও পোশাক কোন ধরণের বাণিজ্যের অন্তর্গত তা চিহ্নিত করে তাদের মধ্যে পার্থক্য লেখো।
বাংলাদেশের অর্থনীতিতে উদ্দীপকে উল্লিখিত তৈরি পোশাকের অবদান আলোচনা করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
কবির মিয়া-তার কারখানায় পোশাক তৈরির জন্য নারায়ণগঞ্জের রাজেস মিয়ার কাছ থেকে গেঞ্জির কাপড় ক্রয় করে এবং তার কারখানার তৈরিকৃত পোশাক ইউরোপিয় ইউনিয়নের দেশসমূহের নিকট বিক্রয় করে। এখন দেশে তার মতো অনেক উদ্যোক্তা তৈরি পোশাক দেশের বাইরে বিক্রয় করছে।
সজল সাহেব গ্রাম থেকে সবজি ক্রয় করে ঢাকা শহরে বিক্রি করেন। অন্যদিকে কামাল সাহেব গ্রাম থেকে সবজি ক্রয় করে সেগুলো প্রক্রিয়াজাত করে ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করেন। এতে তিনি যেমন অধিক লাভবান হচ্ছেন দেশও তেমনি উপকৃত হচ্ছে।
'A' ও 'B' দুটি দেশ। 'A' দেশ তাদের নিজস্ব সম্পদ ব্যবহার করে দ্রব্য উৎপাদন করে এবং দেশের মধ্যেই ক্রয় বিক্রয় করে। 'B' দেশ তার উৎপাদিত দ্রব্য নিজ দেশ ছাড়াও বিশ্বের অন্যান্য দেশের বাজারে বিক্রয় করে এবং অন্য দেশের পণ্য নিজ দেশের জন্য ক্রয় করে। এতে 'B' দেশের পণ্যের মান উন্নয়ন, কর্মসংস্থান এবং সম্পদের পূর্ণ ব্যবহার হয়।
সাদিয়ার দেশের আয়তন ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার। দেশটির সম্পদের তুলনায় জনসংখ্যা বেশি, ফলে দেশের অভ্যন্তরে যে পরিমাণ দ্রব্য উৎপাদন হয় তা দিয়ে চাহিদাপূরণ হয় না। এ কারণে বিশ্বের বিভিন্ন স্বাধীন ও সার্বভৌম দেশ থেকে পণ্য আমদানি করা হয়। সাদিয়ার দেশের উৎপাদনকারী একই উৎপাদন কৌশল ও একই বাণিজ্যনীতি অনুসরণ করে। এছাড়া দেশটি গতানুগতিক পণ্য রপ্তানি অধিকাংশ নৌপথে এবং খাদ্যদ্রব্য আমদানি করে।