কার্যকর সমন্বয়ের পূর্বশর্তসমূহ
1. বিভিন্ন দল যখন একত্রে চলে তখন ব্যবস্থাপনার কোন কাজের অভাবে তাতে ছন্দপতন ঘটে?
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
রূপা সিরামিকস বছরের শুরুতেই উৎপাদন ও বিক্রয় লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। ২০১৭ সালে তাদের লক্ষ্যমাত্রা ছিল ১০ লক্ষ্য ইউনিট। জুন মাসে দেখা যায়, উৎপাদন বিভাগ ৫ লক্ষ্য ইউনিট পণ্য উৎপাদন করলেও বিক্রয় বিভাগ পণ্য বিক্রয় করেছে মাত্র ৩ লক্ষ ৫০ হাজার ইউনিট। তদন্ত করে জানা যায়, বিক্রয় বিভাগের কর্মীরা লক্ষ্যমাত্রা সম্পর্কে ওয়াকিবহাল ছিল না। এছাড়া বিক্রয় বিভাগে অভিজ্ঞ লোকের সংকট ছিল। বিষয়টি নিয়ে রূপা সিরামিক্সের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চিন্তিত।
আরবার সিরামিক্স-এর প্রধান কার্যালয় মানিকগঞ্জে। সাভার ও আশুলিয়ায় এর আরও দুইটি কারখানা রয়েছে। প্রতিষ্ঠানটির উৎপাদন ব্যবস্থাপকের জারিকৃত নির্দেশনা সাভার ও আশুলিয়ায় পৌছাতে প্রায়ই বিলম্ব হয়। এতে উৎপাদন সমন্বয়ে অসুবিধা হয়। বর্তমানে পত্রবাহক বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নির্দেশনা পাঠানো হয়। এজন্য উৎপাদন ব্যবস্থাপক তিনটি ফ্যাক্স মেশিন কেনার সিদ্ধান্ত নেন। তবে উর্ধ্বতন কর্তৃপক্ষ এখনও বিষয়টি অনুমোদন করেননি। কারণ সমন্বয়ের নীতিমালায় প্রতিষ্ঠানের জন্য ফ্যাক্স মেশিন কেনার বিধান নেই। ফলে উৎপাদন ব্যবস্থাপক গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারছেন না।
জনাব তানভীর একটি প্রতিষ্ঠানের মুখ্য নির্বাহী। তিনি তার অধীনস্থ সব বিভাগ, উপবিভাগের কাজে নিয়মিত খোঁজ-খবর রাখেন। প্রতিষ্ঠানে কোনো কর্মীর কোনো ধরনের সমস্যা হলে তিনি ব্যক্তিগতভাবে যোগাযোগ করেন। প্রাতিষ্ঠানিক কাঠামোর বাইরে এ ধরনের যোগাযোগের ফলে কর্মীরা উৎসাহ নিয়ে কাজ করে এবং অনেক সময় নিজেরাই ঐক্যবদ্ধ হয়ে প্রতিষ্ঠানের কল্যাণে কাজে উদ্যোগী হয়। নিজ উদ্যোগে কর্মীদের দলীয় প্রচেষ্টার ফলে জনাব তানভীরের প্রতিষ্ঠানটি সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে।