ধর্মীয় আচার-অনুষ্ঠান
1. বিমল ও শ্যামল দুজনেই স্কুলের ছাত্র। তারা একে অপরের প্রতিবেশী। বিমল নম্র ও ভদ্র। সে নিয়মিত পূজা করে, বড়দের সম্মান করে এবং সুশৃঙ্খল জীবনযাপন করে। অপরদিকে শ্যামল দুষ্ট ও উচ্ছৃঙ্খল স্বভাবের। সে ধর্ম কর্মে অমনোযোগী, বড়দের অসম্মান করে। শ্যামলের মা বিমলের এমন নৈতিকতার কারণ জানতে চাইলে বিমলের মা বলে, নিয়মিত ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের কারণে আমার ছেলে এখন বিনয়ী ও শান্ত।
ধর্মাচার কাকে বলে?
ধর্মানুষ্ঠান বলতে কী বোঝায়?
উদ্দীপকে বিমল ও শ্যামলের আচার-ব্যবহারের মধ্যকার পার্থক্য বর্ণনা করো।
'ধর্মীয় আচার-অনুষ্ঠানে মানুষের পারিবারিক ও সামাজিক জীবনকে প্রভাবিত করে।' উক্তিটি বিমল ও শ্যামলের জীবনের আলোকে বিশ্লেষণ করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
সকল যজ্ঞের মধ্যে কোনটি প্রধান?
বাংলার ঐতিহ্যবাহী অসাম্প্রদায়িক সর্বজনীন উৎসব কোনটি?
যজ্ঞের পুরোহিত কাকে বলা হয়?
অনুষ্ঠান উপলক্ষ্যে অনুরাধাদের বাড়ি ও অনুরাধাকে সুন্দর করে সাজানো হয়েছে। এই অনুষ্ঠানটি মূলত তাকে ঘিরেই। এটি ছিল অনুরাধার জীবনে একটি বিশেষ দিন। অপরদিকে, প্রিতমের বাবা হঠাৎ করে মারা গেছে। তার বাবার আত্মার শান্তি কামনা করে সামর্থ্য অনুযায়ী শ্রদ্ধার সঙ্গে বিভিন্ন সামগ্রী উৎসর্গ করে অনুষ্ঠানটি সম্পন্ন করে।