বিমার মৌলিক বিষয়বস্তু
1. বিমার বিষয়বস্তুতে বিমা গ্রহীতার কোন স্বার্থকে বিমাযোগ স্বার্থ বলে?
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
মি. আকিজ একটি দোকান চালু করেন। তিনি বন্ধুর পরামর্শে পদ্মা কোম্পানির সাথে ১ বছর মেয়াদি ২ লক্ষ টাকার একটি অগ্নি বিমা চুক্তি সম্পাদন করেন। এজন্য মি. আকিজ পদ্মা কোম্পানিকে এককালীন ২০ হাজার টাকা প্রদান করেন। পরবর্তীতে অগ্নিজনিত ক্ষতি হলে বিমা কোম্পানি ক্ষতিপূরণ প্রদান করে।
মি. আকাশ একজন জাহাজ ব্যবসায়ী। বিদেশ থেকে জাহাজে পণ্য আনা-নেওয়া তার কাজ। হঠাৎ বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুন লেগে তার একটি জাহাজের তিন-চতুর্থাংশ ক্ষতিগ্রস্ত হয়। তিনি বিমা কোম্পানির নিকট সম্পূর্ণ জাহাজের ক্ষতিপূরণ চেয়ে বিমাদাবি পেশ করেন। বিমা কোম্পানি প্রথমে দাবি পূরণে অপারগতা প্রকাশ করলেও পরবর্তীতে শর্তসাপেক্ষে তা পূরণ করতে চায়।
জনাব তারেক স্টার মিলস্ লি. এর মালিক। দীর্ঘদিন তিনি ব্যবসায়ের কাজে নিয়োজিত আছেন। তিনি লক্ষ করেন যে, মানুষের জীবন ও সম্পদকে ঘিরে রয়েছে অনেক ঝুঁকি ও অনিশ্চয়তা। তবে সব ধরনের ঝুঁকি থেকে প্রতিরক্ষার উপায় হিসেবে এক ধরনের ব্যবস্থার আবির্ভাব হয়েছে। তাই জনাব তারেক সকল দিক বিবেচনা করে তিনি তার উৎপাদিত সকল পণ্যের মূল্য হ্রাস, পুড়ে যাওয়া, নষ্ট হওয়া প্রভৃতি ঝুঁকির জন্য 'AB' কোম্পানির সাথে চুক্তি করেন।
জনাব জলিল তার বন্ধুদের কাছে একটি ব্যবসায় সম্পর্কে জানতে পারেন, যেটি মানুষের বিভিন্ন ধরনের ঝুঁকির বিপরীতে আর্থিক সহায়তা করে। এ ব্যবসায়টি মানুষের জীবনের ঝুঁকিগত প্রতিবন্ধকতা দূর করে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে। বর্তমানে এ ব্যবসায়টি সকলের কাছে গ্রহণযোগ্য ও জনপ্রিয় হয়ে ওঠেছে।