হিটলার ও মুসোলিনির উত্থান
1. বিশ শতকের মধ্যভাগে ইউরোপে দুটি চরম মতবাদের জন্ম হয়। দুজন শাসক নিজ নিজ দেশের অস্থিরতাকে কাজে লাগিয়ে যুব সম্প্রদায়কে উগ্র জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করেন এবং ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দেন। তাদের কর্মকাণ্ড সমগ্র বিশ্বকে অস্থির করে তুলেছিল।
নাৎসি পার্টির পুরো নাম কী?
অক্ষশক্তি চুক্তি কী ছিল?
উদ্দীপকে যে ভয়াবহ যুদ্ধের ইঙ্গিত করা হয়েছে তার জন্য কে বেশি দায়ী ছিলেন? পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করো।
উদ্দীপকে যে দুজন শাসকের ইঙ্গিত করা হয়েছে তাদের কর্মকাণ্ডের সাদৃশ্য বিচার করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
'X' নামক এক ব্যক্তি সৈনিক থেকে ধীরে ধীরে একটি দেশের জনপ্রিয় নেতা হয়ে উঠেন এবং পাশাপাশি তার আদর্শ ছড়িয়ে দিতে থাকেন সম্মোহনী বক্তৃতার মধ্য দিয়ে। ফলে অতি অল্প সময়ে তিনি উক্ত রাষ্ট্রের প্রেসিডেন্ট হন। ক্ষমতায় এসে তিনি একদলীয় শাসন প্রতিষ্ঠা করেন। তার দলের স্লোগান নির্ধারণ করেন- "এক জাতি, এক রাষ্ট্র এবং এক নেতা"।.
রাষ্ট্রীয় ক্ষমতায় এসে মি. আমান মানুষের মতপ্রকাশের ও চিন্তার স্বাধীনতা বন্ধ করে দেন। তার সময় সরকারবিরোধী সব পত্রিকা বন্ধ করে দেয়া হয়। অনেক বুদ্ধিজীবী, কবি, সাংবাদিককে দেশত্যাগে বাধ্য করা হয়।
মি. জ্যাকসন একজন চিত্রশিল্পী হতে চেয়েছিলেন। কিন্তু ছবি অংকনের স্কুলে ভর্তি হতে ব্যর্থ হয়ে সে 'ক' রাষ্ট্রের সেনাবাহিনীতে যোগ দিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেন। পরবর্তীতে তিনি একটি দল গঠন করে 'ক' দেশের প্রধানমন্ত্রী ও পরে প্রেসিডেন্ট নির্বাচিত হন।
মি. 'X' নেতা হিসেবে বিশ্বনিন্দিত হলেও রাষ্ট্রনায়ক হিসেবে ছিলেন জননন্দিত। রাজনীতিতে তার উত্থান ছিল ধুমকেতুর' ন্যায়। তিনি শুধু যুদ্ধ বিধ্বস্ত দেশকে পুনর্গঠন করেননি উপরন্তু সংস্কারমুখী কার্যকলাপ ও শক্তিশালী পররাষ্ট্র নীতি দ্বারা দেশকে তৎকালীন বিশ্বের অন্যতম পরাশক্তিতে পরিণত করেন। তিনি নিজেকে 'ফুয়েরার' ঘোষণা করেন।