মমতাদি
1. বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর 'পুরাতন ভৃত্য' কবিতায় পুরাতন ভৃত্য কেষ্টা সম্পর্কে বলেছেন-
(i) তিনখানা দিলে একখানা রাখে, বাকি কোথা নাহি জানে;
একখানা দিলে নিমেষ ফেলিতে তিনখানা করে আনে।
যেখানে-সেখানে দিবসে-দুপুরে নিদ্রাটি আছে সাধা।
(ii) ঘরের কত্রী রুক্ষ মূর্তি বলে, আর পারি নাকো
রহিল তোমার এ ঘর, দুয়ার, কেষ্টারে লয়ে থাকো।
শুনে মহা বেগে ছুটে যাই রেগে আনি তার টিকি ধরে;
বলি তারে 'পাজি বের হ তুই আজই, দূর করে দিনু তোরে।'
মমতাদির কপালের ক্ষতটা কীসের মতো?
মমতাদির দুচোখ সজল হয়ে উঠল কেন? বুঝিয়ে লেখো।
উদ্দীপক (ii)-এর ঘরের কত্রীর সাথে 'মমতাদি' গল্পের ছোটোকর্তার মায়ের বৈসাদৃশ্য ব্যাখ্যা করো।'
"সাদৃশ্য থাকলেও উদ্দীপক (i)-এর কেষ্টা, 'মমতাদি' গল্পের মমতাদি হয়ে উঠতে পারেনি।”- মন্তব্যটি বিশ্লেষণ করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
ঘরে বিশৃঙ্খলার অন্ত নেই কেন?
ছালেহার মা মারা যাওয়ার পর সে খালার বাড়িতে আশ্রয় নেয়। তার এই অনাকাঙ্ক্ষিত আগমন খালা ভালোভাবে মেনে নেয়নি বরং মনে মনে ভীষণ অখুশি। তাকে দিয়ে প্রতিনিয়ত। সংসারের কাজ করিয়ে নিচ্ছে। নিরুপায় ছালেহা সবকিছু নীরবে সহ্য করে। ছালেহার কাজ- কর্মে এবং আচরণে খালা ব্যতীত বাড়ির সকলে ভীষণ খুশি।
মিসেস বানু পেটের দায়ে বেবিসিটারের কাজ করেন। মাঝে মধ্যে মালিকের অনুরোধে তাকে অন্যান্য কাজও করতে হয়। তবে এর জন্য তিনি একটা পয়সাও অতিরিক্ত নেন না, বরং হাসিমুখে সব কাজ করেন।
উদ্দীপকে মিসেস বানু ও মমতাদির সাথে সাদৃশ্যপূর্ণ দিকটি হলো—
i. কর্মনিষ্ঠা
ii. নিরহংকার
iii. দারিদ্র্য
নিচের কোনটি সঠিক?
মিসেস বানু পেটের দায়ে বেবিসিটারের কাজ করেন। মাঝে মধ্যে মালিকের অনুরোধে তাকে অন্যান্য কাজও করতে হয়। তবে এর জন্য তিনি একটা পয়সাও অতিরিক্ত নেন না, বরং হাসিমুখে সব কাজ করেন।
উদ্দীপকের মিসেস বানু কোন চরিত্রটি ধারণ করে?