সংগঠন
1. বিশ্বনাথ ঘোষ সাভারে একটি দুগ্ধ খামার গড়ে তোলেন। তিনি নিজস্ব পরিবহনের মাধ্যমে ন্যায্যমূল্যে প্রতিদিন ৩০০ লিটার দুধ বিক্রয় করেন। একই এলাকার দরিদ্র শ্রেণির দুধ বিক্রেতারা স্থানীয় দালালদের প্রভাবে দুধের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হয়। তাই তারা পারস্পরিক স্বার্থ রক্ষার জন্য একটি সংগঠন গড়ে তোলে। তাদের উৎপাদিত সকল দুধ একত্রিত করে বিশ্বনাথ ঘোষের নিকট বিক্রয় করে লাভবান হয়।
শ্রমের দক্ষতা কী?
"শ্রমবিভাগ শ্রমিকের দক্ষতা বৃদ্ধি করে" ব্যাখ্যা করো।
উদ্দীপকে বিশ্বনাথ ঘোষ কোন ধরনের সংগঠনের মালিক? ব্যাখ্যা করো।
দরিদ্র শ্রেণির দুধ বিক্রেতাদের সংগঠনের ধরন উল্লেখপূর্বক দারিদ্র্য বিমোচনে সংগঠনটির গুরুত্ব মূল্যায়ন করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
মাইমুনা লেখাপড়া শেষ করে নারায়ণগঞ্জে কয়েকজন তাঁতীকে নিয়ে জামদানি শাড়ির ব্যবসায় শুরু করেন। চাহিদা বৃদ্ধি পাওয়ায় মাইমুনা আরও ১৫ জন মহিলা নিয়োগ দেন। পরবর্তীতে ব্যবসায় সম্প্রসারণের জন্য তিনি ২০ লক্ষ টাকা ব্যাংক থেকে ঋণ নেন।
জনাব ইকরাম ও জনাব আরমান দুই বন্ধু। তারা পারস্পারিক সমঝোতার ভিত্তিতে একটি পোশাক কারখানা স্থাপন করেন। প্রতিষ্ঠানটি ছোট হলেও দ্রুত ও দক্ষতার সাথে কাজ সম্পাদনের জন্য তারা আলাদা আলাদা বিভাগ যেমন: কাপড় কাটা, সেলাই, বোতাম লাগানো এবং লন্ড্রি ও প্যাকিং-এর জন্য দক্ষতার ভিত্তিতে ভিন্ন ভিন্ন শ্রমিক নিয়োগ করেন।
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীর ৭০ জন কৃষক একত্রিত হয়ে সম অধিকারের ভিত্তিতে একটি প্রতিষ্ঠান গঠন করলো, যাদের প্রধান উদ্দেশ্য হলো মধ্যস্থ ব্যবসায়ীদের হাত থেকে নিজেদের রক্ষা করে পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা। সৎ, উদ্যমী ও যোগ্য নেতৃত্বের কারণে এ উদ্দেশ্য সফল হওয়ায় স্বল্পসময়ের মধ্যেই এর সদস্যরা আর্থিকভাবে লাভবান হয় এবং পাশাপাশি সামাজিকভাবেও প্রতিষ্ঠা লাভ করে। বর্তমানে এই পরিবারগুলো সচ্ছলতার মুখ দেখছে।
মলি শখ করে মাটি দিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন তৈরি করে বন্ধুদের উপহার দেয়। একদিন স্থানীয় একটি প্রতিষ্ঠান পুতুলগুলো দেখে পছন্দ হওয়ায় একশত পুতুল তৈরি
করার জন্য মলিকে দশ হাজার টাকা অগ্রিম প্রদান করেন। এভাবেই শুরু হয় 'মলি ডল হাউজ'-এর অগ্রযাত্রা। পরবর্তীতে ব্যবসায় সম্প্রসারণ করার জন্য মলি তার দুই বন্ধু পলি ও ডলিকে অন্তর্ভুক্ত করেন। পলি দোকান পরিচালনা এবং ডলি মূলধন সরবরাহ করেন। বর্তমানে 'মলি ডল হাউজ' সব ক্রেতার নিকট জনপ্রিয়।