মৌলিক মানবিক চাহিদার ধারণা ও বর্তমান পরিস্থিতি
1.
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমনের মহাবিপদ মানবতার জন্য এক কঠিন চ্যালেঞ্জ। যেমন ঢাকার রিজেন্ট হাসপাতাল কর্তৃপক্ষের মতো অর্থলোভীরা করোনা পরীক্ষা না করে ভুয়া রিপোর্ট দিয়ে অসুস্থ মানুষের জীবন ঝুঁকিপূর্ণ করেছে। অন্যদিকে বগুড়ায় দরিদ্র নাজিম উদ্দিন তার ঘর বানানোর জন্য জমানো টাকা কর্মহীন, দরিদ্র, ক্ষুধার্ত, অসহায় মানুষের মাঝে চাল, ডাল, আলু বিতরণে ব্যয় করে মানবতার নজির দেখিয়েছেন।
Common Human Needs গ্রন্থের রচয়িতা কে?
মৌল মানবিক চাহিদা বলতে কী বোঝায় ?
উদ্দীপকে রিজেন্ট হাসপাতাল কর্তৃপক্ষ মানুষের যে মৌল চাহিদা পূরণের সাথে প্রতারণা করেছে - সে চাহিদার গুরুত্ব ব্যাখ্যা কর।
উদ্দীপকে নাজিম উদ্দিনের প্রচেষ্টা যে যা চাহিদা পূরণ কে কেন্দ্র করে পরিচালিত তার গুরুত্ব বিশ্লেষণ কর।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
সামাজিক জীব হিসেবে মানুষকে এমন একটি মৌল মানবিক চাহিদা পূরণ করতে হয় যাকে সভ্যতার ধারক ও বাহক বলা হয়। এটি প্রতিকূল প্রাকৃতিক অবস্থা থেকে মানুষকে রক্ষা করে।

আবদুল জব্বার তার পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি। পরিবারের ৫ জন সদস্যের মুখে খাবার ও শরীরে পরিধেয় সামগ্রী তুলে দিতে হিমশিম খাচ্ছেন। অন্যদিকে ২ জন স্কুলে যাবার উপযোগী মেয়েকে অভাবের কারণে স্কুলে পাঠানো সম্ভব হচ্ছে না। তাছাড়া স্ত্রী এক ধরনের। জটিল রোগে আক্রান্ত হলেও আবদুল জব্বার ডাক্তার ও ঔষধ-পথ্যের ব্যবস্থা করতে ব্যর্থ হচ্ছেন। সেজন্য তাকে অন্যের দ্বারস্থ হতে হচ্ছে।
জিল্লুর রহমান মনে করেন লেখাপড়া ছাড়া জীবনে উন্নতি করা যায় না। তাই সে তার সন্তানদের পড়াশোনার ব্যাপারে খুব সচেতন।