আচরণের জৈবিক ও সামাজিক প্রেষনাসমূহ
1. বিষয়-১: শিমু বিশ্ববিদ্যালয়ে যাবার পথে রাস্তায় একটি দুর্ঘটনা দেখে ভয়ে তার মুখ ফ্যাকাশে হয়ে যায়, দ্রুত শ্বাস-প্রশ্বাস হতে থাকে। বুক ধড়ফড় করতে থাকে। গায়ের লোম খাড়া হয়ে যায়। গা ঘামতে থাকে।
বিষয়-২: ৭ম শ্রেণির শিক্ষার্থী জনি স্কুল থেকে বাসায় ফিরেই মায়ের কাছে খাবার চায়। জনির ভাই সোহাগ ভবিষ্যতে একজন বড় ডাক্তার হতে চায়।
প্রেষণার সংজ্ঞা দাও।
প্রেষিত আচরণ ভারসাম্য সংস্থাপক কেন?
বিষয়-১ হতে শিশুর মধ্যে আবেগের যে সকল দৈহিক পরিবর্তন দেখা দেয় সেগুলো ব্যাখ্যা করো।
বিষয়-২ হতে জনি ও সোহাগের প্রেষণার তুলনামূলক বিশ্লেষণ করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
আদিব ও আকিব দুই ভাই। তাদের মা তাদের পড়াশুনা নিয়ে খুবই উদ্বিগ্ন থাকেন এবং প্রায়ই তাদের বকাঝকা করেন। আরাফ প্রায়ই কলেজ ছুটির পড়ে খাবার খাওয়ার জন্য বাসায় চলে আসে। কিন্তু আদিব ভালো ফলাফলের আশায় চুটির পর বাসায় না গিয়ে লাইব্রেরিতে পড়ার জন্য চলে যায়।
গ্রীষ্মের দুপুর। কোথাও কোনো মানুষ দেখা যাচ্ছে না। এমন সময় একজন লোক ক্লান্ত হয়ে গাছের ছায়ায় বসে পড়লো। ক্ষুধায় তার প্রাণটা যেন যায় যায়। তখন সে আস্তে আস্তে হাঁটা শুরু করলো। কিছুদূর গিয়ে সে একটি ছোট হোটেল দেখতে পেলো এবং সেখানে গিয়ে খাবার খেয়ে শান্তি পেলো। পরবর্তীতে তার তৃষ্ণা পেলো এবং হোটেল থেকে পানি পান করলো।
ফারিহা ঘুম থেকে উঠতে দেরী হওয়ায় সকালের নাস্তা না করে তাড়াতাড়ি করে স্কুলে চলে যায়। ছিনতাইকারী, সড়ক-দূর্ঘটনা-ইত্যাদির, ভয়ে সে কখনও একা স্কুলে যায় না, মা মোমেনা বেগম সবসময় তার সাথেই যায়। টিফিন শুরু হওয়ার সাথে সাথে ফারিহা অস্থির হয়ে যায় এবং ক্যান্টিনের দিকে ছুটে যায়। এদিকে মোমেনা বেগম মধ্যবিত্ত পরিবারের গৃহিনী হলেও সুন্দর নকশাখচিত সোনার গয়না কিনতে পছন্দ করে, এমনকি মেয়ে ফারিহার জন্যও সবসময় নিত্যনতুন ডিজাইনের পোশাক কিনে দিয়ে সে আনন্দবোধ করে।
জনাব আমিন অফিস থেকে বাসায় ফিরে খেতে চাইলেন। কিন্তু খাবার তৈরি না - হওয়ায় তিনি খেতে পারলেন না। এতে তিনি খুব উত্তেজিত হয়ে পড়লেন। তার মুখমণ্ডল লাল হয়ে গেল, দেহ কাঁপতে লাগল, হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল। আমিন সাহেবের ছেলে নাহিন খাবার না খেয়ে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে এ সময় আমিন সাহেবের মেয়ে সোনিয়া আগামীকালের পরীক্ষায় প্রথম স্থান অধিকার করার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছিল।