ভোক্তা বাজার
1.
"বুকস ট্রেড" একটি জনপ্রিয় অনলাইন ভিত্তিক বইয়ের বাজার। প্রতিষ্ঠানটি দেশ-বিদেশের সকল ধরনের বই বিক্রি করেন। ক্রেতারা মোবাইল অ্যাপের মাধ্যমে বই অর্ডার করলে দ্রুত সময়ের মধ্যে ডেলিভারি পায়। প্রতিষ্ঠান বাজার মূল্য থেকে কম দামে বই বিক্রি করে থাকে। তাছাড়া বিভিন্ন উৎসব উপলক্ষে এটি মূল্য ছাড় দিয়ে ক্রেতা আকর্ষণের চেষ্টা করে থাকে।
সরকারি বাজার কি?
"ভোক্তা বাজারে অত্যধিক প্রতিযোগিতা পরিলক্ষিত হয়"- ব্যাখ্যা কর।
"বুকস ট্রেড" কোন বাজারে পণ্য বিক্রয় করছে? ব্যাখ্যা কর।
উদ্দীপকে প্রতিষ্ঠানটির কার্যাবলী বিবরণ মিশ্রণের আলোকে মূল্যায়ন কর।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
সেতু গ্রামীণ ব্যাংক থেকে ১ (এক) লক্ষ টাকা ঋণ নিয়ে ৬,০০০ (ছয় হাজার)টি মুরগি কেনেন। এরপর নিজ বাড়িতে একটি মুরগির খামার প্রতিষ্ঠা করেন। মুরগিগুলো ডিম দেওয়া শুরু করেছে। উৎপাদিত ডিম তিনি গ্রামের বিভিন্ন বাড়িতে চাহিদানুযায়ী সরবরাহ করেন। অনেক সময় বেশকিছু ডিম অবিক্রীত অবস্থায় থেকে যায়। এমন পরিস্থিতিতে তিনি ভোক্তাদের পেশা, আয়, আয়তন প্রভৃতি বিবেচনা করে নিজ জেলা সদরের অভিজাত এলাকায় ডিম সরবরাহের কথা ভাবছেন।
'কমফোর্ট' কক্সবাজারে সমুদ্র সৈকতের পাশে অবস্থিত একটি হোটেল। অসংখ্য ভ্রমণপিপাসু সমুদ্র সৈকতে ঘুরতে যায়। রাত্রি যাপনের জন্য এখানে অনেক হোটেল আছে। 'কমফোর্ট' হোটেলসহ প্রতিটি হোটেলের ভাড়ার পরিমাণ প্রায় একই থাকে। ইচ্ছা করলেও তারা অতিরিক্ত ভাড়া আদায় করতে পারে না। গ্রীষ্মকালে ভ্রমণকারীর সংখ্যা কম থাকে বলে 'কমফোর্ট' হোটেলের মালিক ঐ সময় ভাড়ার ৩০% ছাড় ঘোষণা করে ।
সুবিধবাজার সিলেটের একটি পরিচিত বাজার। এ বাজার হতে ক্রেতারা তাদের প্রয়োজনীয় নানা ধরনের পণ্য ক্রয় করতে পারে। শতশত ব্যবহারকারী এ বাজার হতে পণ্য কয় করলেও কোনো উৎপাদক এখান হতে পণ্য ক্রয় করে না। অন্যদিকে সিলেটের বন্দর বাজারের কালীঘাট এলাকার সিলেট জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ক্ষুদ্র ব্যবসায়ীরা পাইকারি মূল্যে প্রচুর পরিমাণে পণ্য ক্রয় করে নিজের এলাকায় নিয়ে অন্যান্য ক্ষুদ্র ব্যবসায়ী ও ভোক্তাদের নিকট বিক্রয় করেন। এভাবে লেনদেনের পুনঃপৌনিকতার কারণে দেশের অর্থনীতির চাকা সচল হচ্ছে।
'বুকস ট্রেড' একটি জনপ্রিয় অনলাইনভিত্তিক বইয়ের বাজার। প্রতিষ্ঠানটি দেশ বিদেশের সকল ধরনের বই বিক্রি করে। ক্রেতারা মোবাইল অ্যাপের মাধ্যমে বই অর্ডার করলে দ্রুত সময়ের মধ্যে ডেলিভারি পায়। প্রতিষ্ঠানটি বাজারমূল্য থেকে কম দামে বই - বিক্রি করে থাকে। তাছাড়া বিভিন্ন উৎসব উপলক্ষ্যে এটি মূল্যছাড় দিয়ে ক্রেতা আকর্ষণের চেষ্টা করে থাকে।