অংশীদারি ব্যবসার বিলোপসাধন
1. ব্যবসায় নীতি ও প্রয়োগ বিষয়ে ক্লাস নিচ্ছেন সাহেদ স্যার। তিনি বললেন, কোম্পানি আইনসৃষ্ট, কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী ব্যবসায় প্রতিষ্ঠান। এটি শুধু আইনের মধ্যে টিকেই থাকে না এর বিলোপও ঘটে আইনি প্রক্রিয়ার মধ্যেই। যদি এর সকল পরিচালক ও শেয়ারহোল্ডার কোনো কারণে সবাই মারাও যায় তথাপিও কোম্পানির বিলোপ ঘটে না। কারণ কোম্পানির সত্তা এর মালিক থেকে সম্পূর্ণ আলাদা। শেয়ারহোল্ডারগণ আইনি প্রক্রিয়ায় স্বেচ্ছায় যেমনি এর বিলোপ ঘটাতে পারেন তেমনি আদালতের নির্দেশে বাধ্যতামূলকভাবেও এর বিলোপ ঘটতে পারে।
কোম্পানি কী?
কোম্পানির বিলোসাধন বলতে কী বোঝায়?
কোম্পানির বাধ্যতামূলক বিলোপসাধন ও স্বেচ্ছায় বিলোপসাধনের মধ্যে পার্থক্য কী?
সাহেদ স্যার আদালতের নির্দেশে কোম্পানির বাধ্যতামূলক বিলোপসাধনের কথা বলেছেন। কোন কোন ক্ষেত্রে এ ধরনের বিলোপ ঘটে তা উল্লেখ করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
ঝর্ণা, রিমা, মিমি তিন বান্ধবী। তাদের অংশীদারি ব্যবসায়ে সাম্প্রতিক সময়ে বিভিন্ন ধরনের টানাপোড়েন পরিলক্ষিত হচ্ছে। হঠাৎ করেই ঝর্ণা আদালতে কর্তৃক দেউলিয়া ঘোষিত হয়। রিমা ইচ্ছাকৃতভাবে চুক্তি ভঙ্গ করে। মিমি ঝর্ণা এবং রিমার অনুমতি ছাড়া তার অংশ তৃতীয় পক্ষের নিকট হস্তান্তর করে।
অংশীদারি ব্যবসায়ে বিলোপসাধন কতভাবে হয়ে থাকে?
রবিন, সেলিম ও মামুন চুক্তির মাধ্যমে একটি অংশীদারি ব্যবসায় স্থাপন করে। চুক্তি অনুযায়ী তিনজনের মূলধন সমান থাকবে এবং মুনাফা সমানভাবে বণ্টিত হবে। চুক্তির শর্তে মামুন মূলধনের সমপরিমাণ দায় বহন করার অঙ্গীকার করে। অন্যদিকে সেলিম ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না। দুই বছর পর সেলিম ও রবিন আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হয়।