ব্যাংক ঋণের জামানত ও এর বিষয়াবলি
1. ব্যাংক কোন ধরনের ব্যক্তিকে জামিনদার হিসেবে নাও নিতে পারে?
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
জনাব সাফি ও তার বন্ধু জনাব রাফি দু'জনই সততা, দক্ষতা ও সুনামের সাথে ব্যবসায় পরিচালনা করে আসছেন। জনাব সাফি ব্যবসায়িক প্রয়োজনে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেছেন এবং সেক্ষেত্রে তার বন্ধু জনাব রাফি ব্যাংকটিকে প্রদত্ত ঋণের বিপরীতে নিশ্চয়তা প্রদান করেছেন। অন্যদিকে জনাব সাফির ছোট ভাই একজন নতুন উদ্যোক্তা হিসেবে একই ব্যাংক থেকে ঋণ গ্রহণ করতে গেলে ব্যাংকটি তার নিকট থেকে তার কারখানার দলিল জামানত হিসেবে গচ্ছিত রাখে। এক্ষেত্রে শর্ত দেয়া হয় যে, ঋণ পরিশোধ না করা পর্যন্ত কারখানার দলিলটি ব্যাংকে সংরক্ষিত থাকবে।
মি. আজাদ একজন মুরগির খামারি। তার খামারে মূলত মুরগির বাচ্চা উৎপাদন করা হয়। তিনি তার ফার্মের সকল অর্থ মধুমতি ব্যাংকের চলতি হিসাবে জমা রাখেন। মুরগির বাচ্চার চাহিদা বৃদ্ধির কারণে তিনি তার ব্যাংক হিসাবে রক্ষিত টাকার চেয়ে অতিরিক্ত ১০ লক্ষ টাকা ঋণ হিসেবে গ্রহণ করেন। এছাড়াও তার খামারটি বড় করার লক্ষ্যে তিনি সম্পূর্ণ খামারটি ঐ ব্যাংকের নিকট বন্ধক রাখা ছাড়াও একজন বিশিষ্ট ব্যক্তির সুপারিশে আরও ৩০ লক্ষ টাকা ঋণ গ্রহণ করেন।
জনাব আদনান একজন সফল ব্যবসায়ী। তার সততা, ব্যাংকের সাথে লেনদেন, সচ্ছলতা ও সুনামের কারণে একটি ব্যাংক তার আবেদনের প্রেক্ষিতে বড় অঙ্কের ঋণ মঞ্জুর করে। অথচ জনাব রাকিব তার সদ্য প্রতিষ্ঠিত ব্যবসায়ের জন্য ব্যাংক ঋণের আবেদন করলে উক্ত ব্যাংক জনাব রাকিবের স্থাবর সম্পত্তি জামানত হিসাবে রাখতে চায়।
জনাব তুহিনের সোনালী ব্যাংক লি.-এ একটি চলতি হিসাব আছে। সম্প্রতি দশ লক্ষ টাকার প্রয়োজনে জনাব তুহিন তার ব্যবসায়ের পণ্য জামানত রেখে ঋণ নেন। এক্ষেত্রে ব্যাংক তার চলতি হিসাবটিতে ঋণের টাকা জমা করেন এবং উত্তোলিত অর্থের ওপর সুদ ধার্য করেন। যথাসময়ে তিনি ঋণের টাকা পরিশোধ করেন। সম্প্রতি সাময়িক সময়ের জন্য ঋণের প্রয়োজনে তিনি ব্যাংক ম্যানেজারের সাথে সাক্ষাৎ করলে ব্যাংক ম্যানেজার কোনোরূপ জামানত ছাড়াই তাকে পাঁচ লক্ষ টাকা স্থিতির বিপরীতে সাত লক্ষ টাকা ঋণ মঞ্জুর করেন ।