জাতির ধারণা ও সংজ্ঞা
1. ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হয়ে 'ক' নামক স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। ঐ রাষ্ট্রের পশ্চিম অঞ্চল পূর্ব অঞ্চলকে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ক্ষেত্রে অন্যায়ভাবে শাসন ও শোষণ শুরু করে। কিন্তু এক সম্মোহনী নেতার নেতৃত্বে পূর্ব অঞ্চলের দেশপ্রেমিক মানুষরা এই অপশাসনের বিরুদ্ধে মরণপণ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং যুদ্ধে জয়লাভ করে। পৃথিবীর বুকে জন্ম হয় এক নতুন স্বাধীন রাষ্ট্রের।
Nation বা Natus শব্দের অর্থ কী?
জাতি রাষ্ট্র বলতে কী বোঝায়?
উদ্দীপকে উল্লিখিত রাষ্ট্রের উভয় অঞ্চলের মধ্যে বৈষম্যের কারণ কী ছিল? ব্যাখ্যা করো।
দেশপ্রেমই পূর্ব অঞ্চলের নাগরিকদের স্বাধীনতা অর্জনে সহায়তা করেছিল। তুমি কী এ বক্তব্যের সাথে একমত? যুক্তি দেখাও।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
উৎপত্তিগত দিক থেকে 'জাতি' ও 'জাতীয়তা' বলতে একই বংশোদ্ভূত জনসমষ্টিকে বোঝানো হলেও আধুনিককালে জাতি ও জাতীয়তার মধ্যে পার্থক্য খুঁজে পাওয়া যায়। জাতি হচ্ছে জাতীয়তাবাদী চেতনারই ফসল। ভাষা ও সংস্কৃতিভিত্তিক ঐক্যই বাঙালি জাতীয়তাবাদের মূলভিত্তি। বাংলাদেশ স্বাধীন হয়েছে ভাষা ও সংস্কৃতিভিত্তিক জাতীয়তাবাদ উন্মেষের ফলে।
১৯৪৭ সালে ভারত ও পাকিস্তান বিভক্ত হওয়ার পর পাকিস্তানের রাষ্ট্র ভাষা কী হবে তা নিয়ে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব চলছিল। ১৯৫২ সালের রাষ্ট্রভাষা আন্দোলন সমগ্র বাঙালি জাতিতে একতাবদ্ধ করেছিল। সালাম, বরকত, রফিক ও জব্বারসহ আরও অনেকে শাহাদত বরণ করেন। ভাষা আন্দোলনের চেতনাই পরবর্তীতে বাঙালি জাতিকে স্বাধীনতা আন্দোলন তথা মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করেছিল এবং স্বাধীন জাতি হিসেবে বিশ্বের মানচিত্রে আত্মপ্রকাশ করে।