খেলাফাত ও অসহযোগ আন্দোলন
1. ব্রিটিশ সরকার বিভিন্ন পত্রপত্রিকা প্রকাশনা বন্ধ করে দেয় কেন?
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
১৯১৯ সালে ভারতীয়দের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টির যে কারণ তা হলো- i. জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ii. সংবাদপত্রের ওপর হস্তক্ষেপ iii. অর্থনৈতিক মন্দা নিচের কোনটি সঠিক?
২০২০ সালের ৫ মে ভারতীয় ও চীনা সেনারা তাদের নিয়ন্ত্রণ রেখা পূর্ব লাদাখের বিভিন্ন স্থানে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে ২০ জন ভারতীয় সেনা নিহত হবার প্রতিবাদে ভারত 'বয়কট চীন' কর্মসূচি গ্রহণ করে। ভারতজুড়ে তখন একটাই স্লোগান "চীনের জিনিস চাইনা"। এছাড়াও কলকাতার বড় বাজারে চীনা পণ্য পুড়িয়ে প্রতিবাদ জানায়।
প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে মুসলমানদের নিকট তুরস্কের সুলতানের খিলাফতের মর্যাদা ছিল অসীম। প্রথম বিশ্বযুদ্ধে তুরস্ক জার্মানির পক্ষে এবং ব্রিটেন জার্মানির বিপক্ষে অবস্থান নেয়। ফলে ব্রিটিশ উপনিবেশের অধীনস্ত মুসলমানেরা তুরস্কের বিপক্ষে যুদ্ধে ব্রিটিশ সৈন্যবাহিনীতে যোগদানে অস্বীকৃতি জানায়। ব্রিটিশরা ভারতীয় মুসলমানদের আশ্বস্ত করে যে, যুদ্ধে জয়ী হলে তারা তুরস্কের খিলাফতের ক্ষতিসাধন করবে না। কিন্তু প্যারিস শান্তি সম্মেলনে ব্রিটিশ সরকার তুরস্কের খিলাফত ও রাষ্ট্রীয় অখণ্ডতার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে। ফলে ভারতীয় মুসলমানেরা ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গ এবং তাদের দাবির পক্ষে আন্দোলন গড়ে তোলে।
সাম্রাজ্যবাদ, ঔপনিবেশবাদ ও জাতীয়তাবাদ শব্দ তিনটি একই সূত্রে গ্রথিত। সাম্রাজ্যবাদী শাসকেরা নিজেদের প্রভাব প্রতিপত্তি সারাবিশ্বে ছড়িয়ে দিতে এবং পরাভূত দেশসমূহের উপর স্ব স্ব আইনকানুন প্রয়োগের মাধ্যমে দাসত্বে আবদ্ধ করার লক্ষ্য নিয়ে উপনিবেশ সৃষ্টি করে। ঔপনিবেশবাদ কখনো কোনো অঞ্চলেই মজালজনক হয়নি। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, ঔপনিবেশবাদের যাঁতাকলে পিষ্ট হয়ে জনগণ প্রতিবাদী হয়ে উঠে এবং তাদের মধ্যে জাতীয়তাবাদের উন্মেষ। ঘটে। জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে তারা অযাচিত প্রভুদের শাসনকার্যে প্রতিবন্ধকতা সৃষ্টি ও নিজ দেশের বাহিরের পণ্যসামগ্রী বর্জন করতে বন্ধপরিকর হয়।