৭ মার্চের ঐতিহাসিক ভাষণ
1. ভিয়েতনাম যুদ্ধ শুরুর অব্যবহিত পূর্বে নেতা, হো চি মিন জনগণের উদ্দেশ্যে যে ভাষণ দেন তাতেই যুদ্ধের প্রস্তুতির সবকিছু তুলে ধরেন। এই ভাষণ থেকেই ভিয়েতনামি জনগণ যুদ্ধ জয়ের মূলমন্ত্র পেয়ে যান। ফলে যুদ্ধ শুরুর আগেই দেশের প্রতিটি অঞ্চলে জনতা ঐক্যবদ্ধ হয়ে শত্রুকে প্রতিরোধের প্রস্তুতি নেয়।
মুক্তিযুদ্ধকালীন পাকিস্তানের রাজধানী কোথায় ছিল?,
ইয়াহিয়া সরকার বঙ্গবন্ধুর কাছে কেন ক্ষমতা হস্তান্তর করেনি? ব্যাখ্যা করো।
উদ্দীপকে উল্লেখিত ভাষণের সাথে আমাদের মুক্তিযুদ্ধ পূর্ববর্তী কোন ভাষণের সামঞ্জস্য রয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকের আলোকে উত্ত ভাষণের তাৎপর্য ব্যাখ্যা করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই

মার্কিন যুক্তরাষ্ট্রের অবিসংবাদিত নেতা প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন দাস প্রথা বিলোপ এবং গণতন্ত্রের নবজাগরণের উদ্দেশ্যে গ্যাটিসবার্গ নামক স্থানে এক যুগান্তকারী ভাষণ প্রদান করেন যা পৃথিবীর ইতিহাসে 'গ্যাটিসবার্গ এড্রেস' নামে খ্যাত। তার এ ভাষণের ব্যাপ্তি ছিল মাত্র তিন মিনিট। ভাষণে তিনি গণতন্ত্র, শোষিত মানুষের মুক্তি ও অধিকারের কথা বলেছেন। পৃথিবীতে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দাস প্রথা বিলোপে এটি একটি মাইলফলক।
বিশিষ্ট ইতিহাসবিদ 'Jacob F Field'-এর বিশ্বসেরা ভাষণ নিয়ে লেখা- "We shall Fight on the Beaches; the Speeches inspired History" শীর্ষক গ্রন্থে পয়েট অব পলিটিক্স হিসেবে খ্যাত একজন মহান নেতার ঐতিহাসিক একটি ভাষণ স্থান পেয়েছে। ২০১৭ সালের ৩০ অক্টোবর ইউনেস্কো ভাষণটিকে Worlds Documentary Heritage- এর মর্যাদা দিয়ে International Memory of the World Register-এ অন্তর্ভুক্ত করেছে। এ ভাষণ ছিল একটি জাতির স্বাধীনতা অর্জনের সুস্পষ্ট দিকনির্দেশনা।
আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন একজন সফল রাষ্ট্রনায়ক ছিলেন। বৈদেশিক শাসন, শোষণ, নিপীড়ন, নির্যাতন, বর্ণবৈষম্য ও গৃহযুদ্ধের ফলে বিপর্যস্থ আমেরিকার জনগণের আর্থ-সামাজিক মুক্তির দিকনির্দেশনা দিয়ে তিনি এক ঐতিহাসিক ভাষণ প্রদান করেন। ১৮৬৩ সালের ১৯ নভেম্বর পেনসালভেনিয়ার গেটিসবার্গে প্রদত্ত তার এ ভাষণ ঐতিহাসিক' গেটিসবার্গ ভাষণ' নামে বিখ্যাত হয়ে আছে। রক্তক্ষয়ী গৃহযুদ্ধের অবসান ও মার্কিন জাতিকে ঐক্যবদ্ধ করতে আব্রাহাম লিংকনের এ বক্তৃতাকে মাইলফলক হিসেবে বিবেচনা করা হয়।