ব্যবসায়ে সামাজিক দায়বদ্ধতা ও দায়িত্ব পালন
1.
ভেজাল খাদ্যদ্রব্য বিশক্রিয়ায় পাঁচ বছর বয়সী সন্তানের মৃত্যুর পর জনাব শামীম একটি শিশু খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান স্থাপনের সিদ্ধান্ত নেন। নিজস্ব মূলধন ও ব্যাংক ঋণ থেকে তিনি তা স্থাপন করেন। পণ্য উৎপাদনের ক্ষেত্রে কাঁচামাল থেকে শুরু করে সকল পর্যায়ে গুণগত মান নিয়ে তিনি সর্বদা সচেতন। স্বাস্থ্যসম্মত, সঠিক ওজন এবং ন্যায্য মূল্যের কারণে বাজারে তার পণ্যের ব্যাপক সুনাম। বর্তমানে তিনি একজন সফল শিল্পপতি। তিনি তার প্রতিষ্ঠানে অর্জিত মুনাফা হতে প্রতিবছর ২৫% শিশুদের চিকিৎসা সেবা, শিক্ষাবৃত্তি, শিশুদের নিরাপদ খাদ্য কর্মসূচি, শিশুদের টিকাদান কর্মসূচি ইত্যাদিতে দান করেন।
পরিবেশ সংরক্ষণ কি?
ব্যবসায় মূল্যবোধ বলতে কী বোঝায়?
উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানে পণ্যের ক্ষেত্রে ব্যবসায়ের কোন বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে? ব্যাখ্যা কর।
সামাজিক দায়বদ্ধতায় অংশ হিসেবে উদ্দীপকের প্রতিষ্ঠানের কার্যক্রম মূল্যায়ন কর।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
জনাব শহিদুল একজন ব্যবসায়ী। তিনি তার প্রতিষ্ঠানের কর্মচারীদের যথাসময়ে বেতন ও মজুরি প্রদান করেন। এছাড়াও বিভিন্ন উৎসবে বোনাস প্রদান ও বার্ষিক বনভোজনের আয়োজন করেন। তিনি শীতকালে শীতার্তদের মাঝে শীতল এবং বন্যার সময় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন। প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন অনুষ্ঠানে আর্থিক সাহায্য প্রদান করে থাকেন
"SS ফার্মাসিউটিক্যাল লি." এ ১০০০ জন কর্মচারী নিয়োজিত আছে। প্রতিষ্ঠানটি শুল্ক ও বাণিজ্য নীতি কঠোরভাবে অনুসরণ করে এবং গত বছর দুই কোটি টাকা ভ্যাট প্রদান করেন। সম্প্রীতি প্রতিষ্ঠানটি দ্বিতীয় ইউনিট স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে যেখানে প্রায় সম সংখ্যক লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তবে প্রতিষ্ঠানটির কারখানা হতে নিঃসৃত বর্জ্য পার্শ্ববর্তী জলাশয় ও নদীর পানিকে দূষিত করছে।
জসীম বারো মাস ফলের ব্যবসায় করে। উৎপাদকের কাছ থেকে সে অপরিপক্ব ফল কম দামে কিনে বিশেষ প্রক্রিয়ায় ফল পাকায়। এরপর তা বাজারে বেশি দামে বিক্রি করে মুনাফা অর্জন করে। এসব ফল কিনে • অজান্তে ভোক্তারা ক্ষতিগ্রস্ত হয়। সচেতন নাগরিকের দায়িত্ব হচ্ছে এ বিষয়ে প্রতিরোধ গড়ে তোলা।
হাজারীবাগে সসিকা লিঃ নামক চামড়া কারখানার মালিক জনাব রহমান। প্রতিষ্ঠানটি পণ্যের প্রক্রিয়াজাতকরণে ক্ষতিকারক দিক বিবেচনায় তিনি সুষ্ঠু কর্মপরিবেশ গড়ে তুলতে সচেষ্ট। তিনি তার কারখানায় ফ্যান, আসবাবপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয়সমূহের পর্যাপ্ততা নিশ্চিত করেন। কর্মীরাও তার কাজে সন্তুষ্ট হয়ে সর্বোচ্চ সেবা দেয়। এতে তার কারখানায় পণ্যমান ও গুণাগুণ বজায় থাকে।