ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য
1.
ভ্রমণপিপাসু এক ব্যক্তি এমন একটি দেশের অর্থনৈতিক কর্মকান্ড সম্পর্কে বর্ণনা দেন, যে দেশের প্রতিটি অর্থনৈতিক কর্মকান্ড সরকার কর্তৃক নিয়ন্ত্রিত হয়। তাছাড়া উৎপাদন, বন্টন, বিনিময়, সবকিছু কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমে পরিচালিত হয়। কিন্তু তার নিজ দেশে শুধু সরকার নয়, বেসরকারি উদ্যোগেও বেশিরভাগ অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়।
অর্থনৈতিক ব্যবস্থা কি?
শ্রমনিবিড় উৎপাদন কৌশল বলতে কী বোঝায়?
উদ্দীপকের আলোকে উক্ত ব্যক্তির নিজ দেশের অর্থব্যবস্থার তিনটি বৈশিষ্ট্য উল্লেখ কর।
উদ্দীপকে উল্লিখিত দুটি দেশের অর্থ ব্যবস্থার তুলনামূলক বিশ্লেষণ কর।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
একটি দেশে অবাধ প্রতিযোগিতাকে বিদ্যমান ব্যবস্থায় অর্থনৈতিক বিকাশের মুখ্য নিয়মক হিসেবে গণ্য করা হয়। সেখানে ভোক্তা স্বাধীনতা যেমন বিদ্যমান, তেমনি মুনাফা সর্বোচ্চকরণই উদ্যোক্তাদের মূল লক্ষ্য।
ইমরান ও জেক দুই বন্ধু। তারা তাদের দেশের অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে কথা বলছে। ইমরান বলল, “আমাদের দেশে উৎপাদন কর্মকাণ্ড ব্যক্তি মালিকানায় পরিচালিত হয়, বাজার প্রক্রিয়া কার্যকর এবং সম্পদের ব্যক্তি মালিকানা স্বীকৃত।” জেক বলল, আমাদের দেশে উৎপাদন কর্মকাণ্ড রাষ্ট্রীয় মালিকানায় পরিচালিত হয়, আইন করে প্রতিযোগিতা নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু কৃষিখাত এবং কিছু শিল্প সম্প্রতি ব্যক্তি মালিকানায় ছেড়ে দেয়া হয়েছে, এতে উৎপাদন ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি পাচ্ছে।”
'A'-দেশ | 'B'-দেশ |
বৃহদায়তন উৎপাদন ব্যবস্থা ভোক্তার স্বাধীনতা সম্পদের ব্যক্তিগত মালিকানা | শ্রেণি শোষণ অনুপস্থিত কেন্দ্রীয় পরিকল্পনা মুদ্রাস্ফীতি অনুপস্থিত |
X দেশের নাগরিক সীমা স্ব-উদ্যোগে উৎপাদন ও ব্যবসায় পরিচালনা করছেন। সেদেশে শিক্ষা, স্বাস্থ্য খাতসহ সব খাতই ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হয় এবং অবাধ প্রতিযোগিতার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে দাম নির্ধারিত হয়। ব্যবসায় প্রয়োজনে তিনি অন্য একটি দেশ Y তে গিয়ে সে দেশের অর্থনীতির উল্টো চিত্র অবলোকন করলেন। Y দেশে উৎপাদন ভোগ ও বণ্টন সবই কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমে পরিচালিত হয়।