কেন্দ্রিয় ব্যাংক ও এর কার্যাবলি
1. মতি ও তুহিন দুটি আলাদা ব্যাংকের কর্মকর্তা। তাদের ব্যাংকের কার্যক্রমের ওপর তারা কথা বলছিল। মতি বলল, প্রতি বছর ঈদের আগে আমাদের ব্যাংক পর্যাপ্ত পরিমাণে নতুন নোট বিভিন্ন ব্যাংকের মাধ্যমে বাজারে ছাড়ে। গত বছর মুদ্রাস্ফীতির সময় খোলাবাজারে স্বাভাবিক অবস্থা ফিরে আসে। তুহিন বলল, আমাদের ব্যাংক দেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষক, ব্যবসায়ী, শিল্পপতি সবার কাছে ঋণ বিতরণ করেন। আন্তর্জাতিক বাণিজ্যেও আমাদের ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বিহিত মুদ্রা কাকে বলে?
অর্থের পরিমাণের উপর অর্থের মূল্য নির্ভরশীল? ব্যাখ্যা করো।
উদ্দীপকের আলোকে মতির ব্যাংকের তিনটি কাজের কথা উল্লেখ করো।
দেশের স্থিতিশীল উন্নয়নে মতি ও তুহিনের ব্যাংকের মধ্যে কোনটির ভূমিকা গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
জিলানী সাহেব ও হাক্কানী সাহেব দুই ভাই। তারা দুইজন ব্যাংকে কর্মরত। ছুটির দিনে এক আত্মীয় তাদের বাড়িতে বেড়াতে আসেন এবং তার ব্যবসা প্রতিষ্ঠানের উন্নতির লক্ষ্যে ব্যাংক থেকে ঋণ পাওয়ার ব্যাপারে জিলানী সাহেবের সাথে আলোচনা করেন। জিলানী সাহেব বললেন, তিনি এমন একটি ব্যাংকে চাকরি করেন, যা সাধারণ জনগণকে ঋণ দেয় না বরং দেশের আর্থিক নীতি প্রণয়ন, নোট প্রচলনসহ সরকারের ব্যাংক হিসেবে কাজ করে। জিলানী সাহেব তার আত্মীয়কে হাক্কানী সাহেবের নিকট পাঠান। হাক্কানী সাহেব তার কর্মরত ব্যাংক থেকে তাদের আত্মীয়কে ঋণ পেতে আশ্বস্থ করেন।
২০০৫ সালে বাংলাদেশে ১ কেজি আলুর দাম ছিল ১০ টাকা। বর্তমানে ১ কেজি আলুর দাম ২৫ টাকা। এরূপ সব দ্রব্যের মূল্য বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ ব্যাংক ব্যাংক হার বৃদ্ধি, খোলাবাজারে ঋণপত্র বিক্রি এবং নগদ জমার হার বাড়িয়ে দেয়। এছাড়া ঋণের রেশনিং ও বন্ধকী ঋণের নগদাংশ পরিবর্তন করে। একইভাবে বাণিজ্যিক ব্যাংকগুলো এ পরিস্থিতিতে আমানতের উপর বৈধ রিজার্ভ অনুপাত ১৮% হতে ২০% এ উন্নীত করে।

X ও Y দুজন বন্ধু। তারা দুজন আলাদা দুটি ব্যাংকে কর্মরত। X যে ব্যাংকে চাকরি করে সে ব্যাংকটি নোট প্রচলন করে। অন্যদিকে Y বন্ধু যে ব্যাংকে চাকরি করে ওই ব্যাংকটি জনগণের নিকট থেকে আমানত সংগ্রহ করে এবং বিভিন্ন মেয়াদে ঋণ বিতরণ করে।