1. মথুরাপুর গ্রামের তরুণ সমাজ একত্র হয়ে বিভিন্ন সামাজিক
কর্মকাণ্ড পরিচালনা করছে। এর মধ্যে রয়েছে বাল্যবিবাহ
প্রতিরোধ, বিনা-মূল্যে দুস্থদের চিকিৎসা সেবা এবং স্বেচ্ছায়
রক্তদান কর্মসূচি। এর ফলে একদিকে যেমন মানুষকে মরতে
হচ্ছে না চিকিৎসা ও রক্তের অভাবে, অন্যদিকে, এলাকার
বেকার ও অলস জীবনযাপনকারী ছেলেমেয়েদের জীবন
বদলে গেছে। সেবার মহান ব্রত নিয়ে গোটা সমাজটাকে
পালটে ফেলার চেষ্টা করছে তারা। আর তরুণ প্রজন্মের এমন
কার্যক্রমে স্বস্তি ফিরে এসেছে এলাকাবাসীর মধ্যে।
'আঠারো বছর বয়স' কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
এ দেশের বুকে আঠারো আসুক নেমে।'—উক্তিটির অর্থ কী? ব্যাখ্যা করো।
উদ্দীপকের তরুণদের কার্যক্রমের মাঝে 'আঠারো বছর বয়স' কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? আলোচনা করো।
“উদ্দীপকটি 'আঠারো বছর বয়স' কবিতার আংশিক ভাব ধারণ করেছে।”— উক্তিটি বিশ্লেষণ করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
No related questions found