ব্যষ্টিক পরিবেশ
1. 'মনা ফুড লি.' রাজশাহীর আম চাষিদের কাছ থেকে আম সংগ্রহ করে প্লাস্টিকের বোতলে ম্যাংগো জুস উৎপাদন ও বিপণন করে আসছে। পাশাপাশি 'সুরভী ম্যাংগো জুস' নামে আর একটি জুস উৎপাদনকারী পরিবেশ উন্নয়ন, সামাজিক কল্যাণ এবং স্বাস্থ্যসম্মত উপায়ে পণ্য উৎপাদন ও বিপণন করে। তারা প্লাস্টিক বোতলের পরিবর্তে কাগজের প্যাকেট ব্যবহার করায় পরিবেশ সচেতন ক্রেতাদের কাছে জনপ্রিয় জুস হিসেবে পরিচিতি লাভ করে। ফলে 'মনা ফুড লি.'-এর তুলনায় 'সুরভী ম্যাংগো জুস'-এর বিক্রি দ্বিগুণ হারে বেড়ে যায়।
পরিবর্তনশীল ব্যয় কী?
"শিল্প পণ্যের বণ্টন প্রণালি সংক্ষিপ্ত"-ব্যাখ্যা করো।
রাজশাহীর আম চাষিরা ব্যষ্টিক পরিবেশের কোন উপাদানের সাথে সম্পৃক্ত? ব্যাখ্যা করো।
'সুরভী ম্যাংগো জুস' এর বিক্রি দ্বিগুণ হারে বাড়ার কারণ বিশ্লেষণ করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
'মাধুরী ফুল ঘর' ঢাকার শাহবাগ মোড়ে অবস্থিত। এর মালিক জনাব আরিফ যশোরের গদখালীর ফুলচাষিদের কাছ থেকে বিভিন্ন জাতের ফুল সংগ্রহ করেন। এরপর সেগুলো তার দোকানের মাধ্যমে বিক্রি করেন। বিশ্ব ভালবাসা দিবস, ১লা ফাল্গুন, নববর্ষ উদযাপন উপলক্ষে ফুলের চাহিদা বেড়ে যায়। ফলে ঐ সময়গুলোতে ফুল বিক্রি করে. জনাব আরিফ আর্থিকভাবে অনেকটা লাভবান হন। কিন্তু এ বছর দুর্যোগপূর্ণ আবহাওয়া ও অতি বৃষ্টিপাতের কারণে ফুল উৎপাদন ব্যাহত হয়। এতে ফুলের চাহিদা থাকা সত্ত্বেও তিনি সময়মতো ফুল সংগ্রহ করতে পারেননি ফলে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। এ অবস্থায় তিনি বেশ চিন্তিত।
রবি, ববি এবং অভি তিন বন্ধু মিলে আইনগতভাবে একটি সংস্থা প্রতিষ্ঠা করেন । তোরা তাদের সংস্থায় সমাজের বিভিন্ন শ্রেণি ও পেশার বেকার লোকদের প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে থাকেন। ফলে তারা নিজেদের প্রচেষ্টায় স্বাবলম্বী হতে পারেন। তাদের সংস্থা থেকে প্রশিক্ষণ ও পরামর্শ নিয়ে অনেকেই বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন করে জীবনে সফলতা অর্জন করেছেন। তাই রবি, ববি এবং অভি তাদের এই সংস্থাটি দেশের বিভিন্ন এলাকায় সম্প্রসারণের চিন্তা-ভাবনা করছেন।
ঢাকার খিলগাঁও বস্তি এলাকার পিতৃহীন কিশোর ইমন সামান্য পুঁজি নিয়ে ঢাকার কাওরান বাজার থেকে সবজি কিনে নিজস্ব ভ্যানে করে তা বিক্রি করে। একদিন হরতাল চলাকালিন সবজি বিক্রির সময় একটি মিছিল থেকে একদল লোক এসে ড্যানের ওপর আক্রমণ চালায় ও ভাংচুর করে। এছাড়াও তাকে মারধর করে মারাত্মক আহত করে। এতে তার ব্যবসায় বন্ধ হয়ে যায়। ভবিষ্যতের কথা ভেবে সে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছে।
কুমিল্লার 'মাতৃভাণ্ডার' প্রসিদ্ধ রসমালাই উৎপাদনকারী প্রতিষ্ঠান। রসমালাই ছাড়াও তারা বিভিন্ন ধরনের সুস্বাদু মিষ্টিজাতীয় খাদ্য তৈরি করে। স্থানীয় দুগ্ধ খামারি থেকে সরাসরি দুধ সংগ্রহ করে বলে তাদের উৎপাদিত রসমালাইসহ সব মিষ্টির চাহিদা ব্যাপকহারে বাড়ছে। প্রতিষ্ঠানটি স্থানীয় চাহিদা পূরণ করতে হিমশিম খাচ্ছে। তাদের নিজস্ব শোরুমের বাইরে কোনো শাখা নেই। এর উৎপাদিত মিষ্টির ব্যাপক জনপ্রিয়তার কারণে কিছু অসাধু ব্যবসায়ী তাদের নাম ব্যবহার করছে। তারা কুমিল্লার বিভিন্ন এলাকায় শোরুম প্রতিষ্ঠা করে সেখানে রসমালাই বিক্রি করছে। এতে করে ভোক্তারা প্রতারিত হচ্ছে। যার ফলে প্রতিষ্ঠানটির বিক্রি ও মুনাফা কমতে শুরু করেছে। এই অবস্থায় কুমিল্লার মাতৃভাণ্ডারের মালিক খুবই চিন্তিত হয়ে পড়লেন।