নগদান ও খুচরা নগদান বই
1. মনিকা ট্রেডার্সের হিসাব বই থেকে নিম্নোক্ত তথ্যগুলো নেওয়া হয়েছে:
২০২৩
জানু, ১ ১,০০,০০০ টাকা মূলধন নিয়ে ব্যবসায় শুরু করলেন।
জানু, ৫ পুরাতন কম্পিউটার বিক্রয় বাবদ পাওয়া গেল ৩০,০০০ টাকা।
জানু, ৮ ১০% বাট্টায় পণ্য ক্রয় ৩০,০০০ টাকা যার ৪০% বাকি রয়েছে।
জানু, ১৫ তুলি স্টোর্স-এর নিকট হতে ৫% বাট্টা বাদে ৩৩,২৫০ টাকা আদায় হলো।
জানু, ১৮ ৮ তারিখে ধারে ক্রয়ের অর্থ ৫% বাট্টা বাদে পরিশোধ করা হলো।
জানু, ২১ নগদে পণ্য বিক্রয় ১০,০০০ টাকা।
জানু, ২৮ এবি ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো ৫,০০০ টাকা।
জানু, ৩০ দোকান ভাড়া প্রদান করা হলো ৩,০০০ টাকা।
জানু, ৩১ অকেজো কাগজ বিক্রয় ২০০ টাকা।
বাট্টা খরচের পরিমাণ নির্ণয় করো।
নগদ প্রাপ্তি জাবেদা তৈরি করো।
নগদ প্রদান জাবেদা তৈরি করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
জনাব রনি আহমেদের প্রতিষ্ঠানে ২০২৩ সালের জুন মাসে নিম্নোক্ত লেনদেনগুলো সম্পন্ন হয়ঃ
২০২৩
জুন ১ নগদ ১৫,০০০ টাকা অতিরিক্ত মূলধন আনয়ন করা হলো।
জুন ৫ নগদ ক্রয় ৩,০০০ টাকা।
জুন ৮ নগদ বিক্রয় ৫,০০০ টাকা।
জুন ১২ মালিক কর্তৃক পণ্য উত্তোলন ২,০০০ টাকা।
জুন ১৫ অভীক এর দেনার ৩,০০০ টাকার পূর্ণ নিষ্পত্তিতে ২,৮০০ টাকা পাওয়া গেল।
জুন ২০ শাহীনের পাওনার ২,৫০০ টাকার পূর্ণ নিষ্পত্তিতে ২,৪০০ টাকা পরিশোধ করা হলো।
জুন ২৫ প্রাপ্য নোটের টাকা নগদে পাওয়া গেল ৪,০০০ টাকা।
জুন ২৭ প্রদেয় নোটের অর্থ প্রদান ১,৪০০ টাকা।
জুন ২৮ ধারে ক্রয় ১,২০০ টাকা।
জুন ৩০ নগদে বেতন প্রদান ১,৭০০ টাকা।
সুমন ট্রেডার্সের ২০২৩ সালের জুন মাসের লেনদেনগুলো নিম্নরূপ:
জুন ১ নগদ তহবিল ও ব্যাংক জমার উদ্বৃত্ত যথাক্রমে ৩০,০০০ টাকা এবং ২৮,০০০ টাকা।
জুন ৩ করিম এর নিকট নগদে পণ্য বিক্রয় ৫,০০০ টাকা।
জুন ৫ ব্যাংক থেকে উত্তোলন করা হলো ১০,০০০ টাকা।
জুন ৮ রহিম এর নিকট থেকে ১০% বাট্টায় ৫,০০০ টাকার পণ্য নগদে ক্রয়।
জুন ১২ ধারে পণ্য ক্রয় ৪,৫০০ টাকা।
জুন ১৪ ৫% বাট্টায় ৪,০০০ টাকা দেনা পরিশোধ করা হলো।
জুন ১৬ পণ্য ক্রয় করে ৮,৫০০ টাকার চেক প্রদান করা হলো।
জুন ২১ রহমানের নিকট থেকে ৮,৫০০ টাকার পাওনার পূর্ণনিষ্পত্তিতে ৮,৩০০ টাকা পাওয়া গেল।
জুন ২৯ বেতন নগদে ৩,০০০ টাকা এবং চেকে ১,৫০০ টাকা পরিশোধ করা হলো।
জুন ৩০ ভাড়া প্রাপ্তি ৩,৫০০ টাকা।
২০২৩ সালের ১ জানুয়ারি জনাব ইমরানের নগদ ও ব্যাংক উদ্বৃত্ত ছিল যথাক্রমে ১,২০,০০০ টাকা ও ৭০,০০০ টাকা। উক্ত মাসে তাঁর অন্যান্য লেনদেনগুলো নিম্নরূপ:
জানু ২ নগদে পণ্য ক্রয় ৬০,০০০ টাকা এবং নগদে পণ্য বিক্রয় ৯০,০০০ টাকা।
জানু ৫ মারুফার নিকট থেকে পণ্য ক্রয় ৭০,০০০ টাকা।
জানু ৮ দেনাদারের কাছ থেকে প্রাপ্য ১৫,০০০ টাকার পূর্ণ নিষ্পত্তিতে ১৪,৫০০ টাকা পাওয়া গেল।
জানু ১১ অবচয় ধার্য করা হলো ২,৫০০ টাকা।
জানু ১৫ মালিক কর্তৃক পণ্য উত্তোলন ৫,০০০ টাকা।
জানু ২০ মারুফার পাওনার পূর্ণ নিষ্পত্তিতে তাকে ৬৯,০০০ টাকা প্রদান করা হলো।
জানু ২৪ ব্যাংক হতে ব্যবসায়িক প্রয়োজনে উত্তোলন ৭,০০০ টাকা।
জানু ২৭ বিনামূল্যে পণ্য বিতরণ ৩,০০০ টাকা।
জানু ৩০ নগদে বেতন প্রদান ৫,০০০ টাকা এবং চেকে ভাড়া পরিশোধ ৪,০০০ টাকা।
২০২৩ সালের এপ্রিল মাসে জনাব নুরুল মোমেনের ব্যবসায়ের লেনদেনগুলো নিম্নরূপ:
এপ্রিল১ প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত ৪০,০০০ টাকা এবং ব্যাংক জমার উদ্বৃত্ত ১৫,০০০ টাকা।
এপ্রিল৬ নগদ ক্রয় ৫,০০০ টাকা এবং চেকে ক্রয় ৩,০০০ টাকা।
এপ্রিল ১২ প্রতীকের দেনার ৫,০০০ টাকার পূর্ণ নিষ্পত্তিতে ৪,৭০০ টাকার একটি চেক পেয়ে সাথে সাথে ব্যাংকে জমা দেওয়া হলো।
এপ্রিল ১৭ ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন ১,০০০ টাকা।
এপ্রিল ২২ চেকে পণ্য বিক্রয় ২৫,০০০ টাকা।
এপ্রিল ২৬ ব্যাংকে জমা প্রদান ২০,০০০ টাকা।
এপ্রিল ৩০ আবীরের পাওনার ৪,০০০ টাকার পূর্ণ নিষ্পত্তিতে ৩,৮০০ টাকা প্রদান করা হলো।