মক্তবের পরিচয়,কার্যাবলি ও প্রয়োজনীয়তা
1. মসজিদ কোন ভাষার শব্দ?
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
জনাব আব্দুল্লাহ একজন ধার্মিক ব্যক্তি। তিনি এলাকার ছোট ছোট ছেলে- মেয়েদেরকে মসজিদের পাশে একটি প্রতিষ্ঠানে আদব-কায়দা, কুরআন- হাদিস, পবিত্রতা ও ইবাদতের নিয়ম-কানুন ইত্যাদি শিক্ষা দেন। অপরদিকে জনাব জাহিদ চিন্তা-চেতনায় ও কাজে-কর্মে জীবনের সকল ক্ষেত্রে ইসলামি আচার-আচরণ, রীতি-পদ্ধতি অনুসরণ করে চলেন।
আব্দুল আলিম গ্রামে বাস করেন। তার ছেলে প্রতিদিন সকালবেলা ছেলেমেয়েদের সাথে একটি প্রতিষ্ঠানে পড়তে যায়। সেখানে কুরআন তেলাওয়াত, বিভিন্ন দোয়া ও মাসলা শিক্ষা দেওয়া হয়। অপরদিকে হায়দার আলী শহরে বাস করেন। তার ছেলে জিসান সকালবেলা গাড়িতে করে স্কুলে যায়। সেখানে গুডমর্নিং, গুড ইভিনিং, ড্যাড ইত্যাদি শেখানো হয়।
সর্বশেষ জনশুমারি ও গৃহগণনা এর চূড়ান্ত প্রতিবেদনে দেখা যায় যে, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রমশই শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে। প্রতিবেদনে বলা হয়, দেশে গত চার দশকে সাধারণ শিক্ষায় পাঁচ বছর বা তার চেয়ে বেশি বয়সী জনগোষ্ঠীর হার কমেছে। অন্যদিকে বেড়েছে ধর্মীয় শিক্ষায়। গত বছর আদমশুমারির প্রতিবেদনে এমন চিত্রই পাওয়া গেছে। ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী মনে করেন, খরচ বৃদ্ধি ও নানা সময়ে সংস্কারের ফলে বিভ্রান্তির কারণে অভিভাবকদের মধ্যে মূলধারার শিক্ষার প্রতি কিছুটা হলেও অনীহা তৈরি হয়েছে। অন্যদিকে, ধর্মীয় শিক্ষায় খরচ কম। এবং বড় কোনো পরিবর্তনও আসেনি, ফলে ধর্মীয় শিক্ষায় ঝুঁকতে হচ্ছে তাদের। অন্যদিকে, ওবায়দুর রহমান খান নদভী মনে করেন, আকাশ সংস্কৃতির প্রভাবে নতুন প্রজন্মের নৈতিক অবনমন ও চারিত্রিক অধঃপতনের কারণে পিতামাতা ধর্মীয় শিক্ষার প্রতি ঝুঁকছেন। সেখানে নৈতিক শিক্ষা দেওয়া হয় এবং শিক্ষার্থীরা তাদের জীবনের চাহিদা ছোট রাখে এবং সেই সন্তুষ্টি নিয়েই চলে।
ফারুক সাহেব প্রতিদিন সকালবেলা ছোট ছোট ছেলে-মেয়েদেরকে ইসলামের বিভিন্ন বিষয়ে শিক্ষা প্রদান করেন। তিনি কুরআন সহিহ করে পড়ান, নামাজের বিভিন্ন মাসায়ালা ও ছোট ছোট হাদিসসহ দোয়া-মোনাজাত শিক্ষা দেন। অপরদিকে আশিক সাহেব পরিবার নিয়ে গ্রামে বেড়াতে এসেছেন। তার কলেজ পড়ুয়া ছেলে-মেয়েরা দেখা সাক্ষাতে হাই-হ্যালো, গুড মর্নিং ইত্যাদি বলে। মেয়েটি শার্ট-প্যান্ট পরে, হারমোনিয়াম বাজিয়ে গান করে। এসব দেখে ফারুক সাহেব বললেন, 'তাদের ইসলামি সংস্কৃতি শিক্ষা দেওয়া দরকার।'