মৌলিক, ইবাদত ও এর প্রকারভেদ
1.
মসজিদের ইমাম মাওলানা মানসুর মুসল্লিদের উদ্দেশ্যে ইসলামের ভিত্তিসমূহ উল্লেখ করে বক্তব্য দিচ্ছিলেন। একপর্যায় তিনি রাসুল (সা.)-এর উদ্ধৃতি দিয়ে বলেন, “হারাম সম্পদে তৈরি মাংস (শরীর) বেহেশতে প্রবেশ করবে না এবং হারাম সম্পদে তৈরি প্রতি টুকরো মাংসের জন্য দোযখই যথোপযুক্ত আবাস।”
ايمان (ইমান) শব্দের অর্থ কী?
ইসলামের পাঁচটি ভিত্তির নাম লেখ ।
হালাল খাদ্য গ্রহণের গুরুত্ব বর্ণনা কর ।
উদ্দীপকে বর্ণিত হাদিসের বাস্তব শিক্ষা মূল্যায়ন কর ।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
রাহী একজন শিল্পপতি। বছর শেষে এলাকার দরিদ্র পুরুষদের রিক্সা, ভ্যান ও নারীদের সেলাই মেশিন প্রদান করেন। আনাস সুবহে সাদিক হতে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও অশ্লীল কাজ হতে বিরত থাকেন। মাওলানা মাসুম সাহেব বললেন, ইহা এমন একটি কাজ যা মুমিনকে মুত্তাকি করে তোলে।
আসিফ দশম শ্রেণির ছাত্র। সে প্রায়ই লক্ষ করে এলাকার ইমাম সাহেব ফজরের সালাতে কুরআন তিলাওয়াতের সময় কাঁদেন। সে তাঁর ক্লাসের ধর্মীয় শিক্ষককে এ বিষয়ে জিজ্ঞেস করলে ধর্মীয় শিক্ষক বলেন, জাহান্নামের ভয়াবহতা সম্বলিত আয়াত তিলাওয়াত জাহান্নামের আযাবের কথা স্মরণ করে হৃদয় বিগলিত হলে ইবাদতে কোন সমস্যা হয় না। বরং আল্লাহর নিকট এটি পছন্দনীয় পন্থা।
মুদি দোকানদার আমিন শরিফ ওজনে কারসাজি করেন না ও দ্রব্যের দাম বেড়ে গেলেও অতি বেশি লাভে জিনিস বিক্রি করেন না। এতে লাভ কম হওয়ায় সংসারে টানাপোড়েন চলে। তার প্রতিবেশী নাজমুল করিম সরকারি রাস্তার ধারে নানা জাতের গাছ লাগিয়ে বড় করে কোনোদিন নিজে ফল খেতে না পারায় তার স্ত্রী বলেন- এরূপ পণ্ড শ্রমের কোনো অর্থ হয় না।
সালমা একজন ধর্মপরায়ণ মহিলা। তিনি এমন একটি ইবাদত করেন যা তাকে প্রবৃত্তির তাড়না থেকে রক্ষা করতে সহায়ক ভূমিকা পালন করে। হাদিসে যার পুরস্কার স্বয়ং আল্লাহ তায়ালা দেবেন বলে ঘোষণা দেয়া হয়েছে। পক্ষান্তরে জলিল একজন ধনাঢ্য ব্যবসায়ী। দেশ-বিদেশে প্রতিনিয়ত ভ্রমণ করলেও একটি দেশে গিয়ে সুনির্দিষ্ট ফরজ ইবাদত পালন করার সুযোগ তার ভাগ্যে এখনও হয়নি। জলিলকে ঐ ইবাদত পালনে পরামর্শ দেওয়া হলে সে বলল, 'আমি-কারণে-অকারণে অনেক দেশ ভ্রমণ করেছি। আবার ইবাদতের জন্য দেশ ভ্রমণের দরকার কী?'