ব্যাংকিং ব্যবসায়ের প্রকারভেদ
1.
মহানন্দা ব্যাংক লি. গার্মেন্টস শিল্পসহ বিভিন্ন শিল্প কারখানায় সহযোগিতা ও ঋণ দেয়। গত বছরের করোনা মহামারি ও এ বছরের বিশ্ববাজারে অস্থিতিশীলতার জন্য ব্যবসায়ীরা ঠিকমতো ব্যবসায় করতে না পারায় মারাত্মক ক্ষতির সম্মুখীন হয় এবং অনেকেই ব্যবসায় গুটিয়ে নেয়। ফলে ব্যাংকের ঋণের টাকা ঠিকমতো আদায় হচ্ছে না। অপরদিকে, আমানতকারীগণ তাদের জমাকৃত টাকা ফেরত নেওয়ার জন্য ব্যাংকে তাগাদা দিচ্ছে। তবে ব্যাংকটি অর্থ প্রদানে অপারগতা প্রকাশ করছে।
ব্যাংক কী ?
গ্রুপ ব্যাংকিং-এর ধারণাটি ব্যাখ্যা করো।
উদ্দীপকে উল্লিখিত ব্যাংকটি কোন ধরনের? ব্যাখ্যা করো।
উদ্দীপকের ব্যাংকটির সমস্যা ব্যাংকের মূলনীতির আলোকে বিশ্লেষণ করো ।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
জনাব আসলাম 'কচা' ব্যাংক-এ একটি হিসাব খুলে ব্যবসায়িক কার্যক্রম সম্পন্ন করেন। ব্যাংকটি একটি অফিসের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। সম্প্রতি জনাব আসলামের ব্যবসায় পরিসর বেড়ে যাওয়ায় দেশের বিভিন্ন স্থানের ব্যবসায়ীদের সাথে লেনদেন সম্পাদন করতে হচ্ছে। 'কচা' ব্যাংকের ব্যবস্থাপক জনাব আসলামকে অন্য আরেকটি ব্যাংকে হিসাব খোলার পরামর্শ দিলেন।
রমনা ব্যাংক সারা দেশে তাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছে। পরবর্তীতে বিদেশেও তাদের কার্যক্রম বিস্তৃত করেছে। অপরদিকে, 'ময়নামতি ব্যাংক' শুধু কুমিল্লায় অবস্থিত একমাত্র অফিসের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে।
জনাব মাহবুব গত পাঁচ বছর যাবত অগ্রণী ব্যাংকে একটি ডিপিএস হিসাব পরিচালনা করেছিলেন যার মেয়াদপূর্তিতে তিনি ৫ লক্ষ টাকা পান। এ প্রাপ্ত অর্থ হতে ২০ হাজার টাকা তিনি নতুন একটি ব্যাংক হিসাবে জমা রাখেন যেখানে দৈনিক যতবার খুশি টাকা জমা রাখা গেলেও কিছু বাধ্যবাধকতার ভিতরে থেকে টাকা উত্তোলন করতে হয়। অবশিষ্ট টাকা তিনি অধিক লাভের আশায় ভিন্ন ধরনের একটি ব্যাংক হিসাবে দীর্ঘ সময়ের জন্য জমা রাখেন।
গড়াই কো-অপারেটিভ ফাইন্যান্স লি. দেশের বিভিন্ন জায়গায় তার শাখা স্থাপন করে জনগণের কাছ থেকে টাকা সংগ্রহ করে থাকে। কিন্তু তাদের ওপর জনগণের আস্থা কম কারণ প্রতিষ্ঠানটি কোনো শক্তিশালী প্রতিষ্ঠানের অধীনে পরিচালিত হচ্ছে না। তাছাড়া প্রতিষ্ঠানটি আর্থিক সংকটে পড়লে উদ্ধার করার কেউ নেই। প্রতিষ্ঠানটি তাদের ব্যবসায়ের ভবিষ্যৎ নিয়ে অনেক চিন্তিত, সেইজন্য তাদের কাঠামো পরিবর্তন করে একটি শক্তিশালী ব্যাংকের অধীনে পরিচালিত হতে চায় যেটি তার ঋণ দানের শেষ আশ্রয়স্থল হিসেবে কাজ করবে।