উপবিধি
1.
মহেশখালির জেলেরা স্বল্প আয়ের লোক বিধায় সংসার চালাতে মহাজনের নিকট থেকে ঋণ নিতে হয়। অবস্থার উন্নয়নের লক্ষ্যে জেলেরা একত্রিত হয়ে একটি সমবায় গঠনের উদ্যোগ গ্রহণ করে। এ বিষয়ে নিবন্ধকের সাথে পরামর্শ করলে নিবন্ধক তাদেরকে সমবায়ের দলিল প্রস্তুত এবং উক্ত দলিল নিবন্ধন করার পরামর্শ প্রদান করলেন।
সমবায়ের মূলমন্ত্র কী?
সমবায়ের সাম্যের নীতি বলতে কী বোঝায়?
উদ্দীপকের নিবন্ধক মহেশখালির জেলেদের কোন দলিল প্রস্তুত করতে বলেছেন? ব্যাখ্যা কর।
“জেলেরা যে সমবায় প্রতিষ্ঠা করেছে তা ভবিষ্যতে অর্থের প্রয়োজন মেটাতে পারবে”— উদ্দীপকের আলোকে তোমার মতামত দাও।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
জনাব আসাদসহ ২০ জন সদস্য 'সৃঞ্জন সমবায় লি.' নামে একটি সমবায় সমিতি গঠন করে। সমিতিটি নার্সারি, অটোরিকশার ব্যবসায় এবং সদস্যদের সহজশর্তে ঋণদানের উদ্দেশ্যে গঠিত হয়। সমিতির মোট মূলধনের পরিমাণ ২০ লক্ষ টাকা, যেখানে জনাব আসাদের ৪ লক্ষ টাকার শেয়ার রয়েছে। ২০২২ সালে সমিতির ৫ লক্ষ টাকা মুনাফা অর্জিত হয়। মুনাফা বন্টনের সময় সমিতি থেকে জনাব আসাদকে ৭০,০০০ টাকা প্রদান করা হয়। এতে জনাব আসাদ খুবই ক্ষুব্ধ হন।
তিতাস নদী পার সংলগ্ন কমলাপুরের জেলেরা একত্রিত হয়ে নিজেদের আর্থিক উন্নয়ন ও প্রয়োজনে অর্থসংস্থানের সুবিধা পাওয়ার উদ্দেশ্যে একটি সমবায় গঠনের উদ্যোগ গ্রহণ করেন। এখানে সমবায়ের সকল আদর্শ মেনে চলতে তারা প্রতিজ্ঞাবদ্ধ। সমিতি গঠনের বিষয়ে নিবন্ধকের সাথে পরামর্শ করলে নিবন্ধক তাদেরকে সমবায়ের নিয়ম নীতি উল্লেখ করে একটি দলিল প্রস্তুত করতে বললেন এবং নির্দিষ্ট ফর্ম পূরণ করে উক্ত দলিলসহ নিবন্ধন করার পরামর্শ করলেন।
মি. জামাল এলাকার ৫০ ব্যক্তিকে নিয়ে একটি সমবায় সমিতি গঠন করেন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানসম্মত কৃষিজ পণ্য সংগ্রহ করে সদস্য ও এলাকার ভোক্তাদের মধ্যে সরবরাহ করেন। ফলে তারা কম মূল্যে উন্নতমানের পণ্য ভোগের পাশাপাশি মুনাফা ভোগের সুযোগ পাচ্ছেন। কিন্তু মুনাফা বণ্টনের বিষয়টি উপবিধিতে সুস্পষ্ট না হওয়ার জটিলতার সৃষ্টি হয়েছে।