নাটকঃ বহিপীর
1. মাতৃহারা ঝিনু চাচার বাড়িতে বড় হয়। চাচি ঝিনুকে বোঝা মনে করে। ভাবে কোনো রকম পাত্রস্থ করতে পারলেই হয়। অবশেষে চাচি সতিনের সংসারে এক বৃদ্ধের সাথে বিয়ে দেয় ঝিনুকে। জীবনসচেতন ঝিনু এ বিয়ে মেনে না নিয়ে একদিন বাড়ি ছেড়ে অজানার পথে পাড়ি জমায়।
বহিপীরের বয়স কত বছর?
হকিকুল্লাহ্ পুলিশ ডাকতে গিয়ে ফিরে এসেছিলেন কেন? ব্যাখ্যা করো।
উদ্দীপকে 'বহিপীর' নাটকের যে দিকটি প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করো।
উদ্দীপকটিতে 'বহিপীর' নাটকের সমগ্রভাব ফুটে উঠেছে কি? উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
আজিজ সাহেব একজন শিল্পপতি। হঠাৎ একদিন অগ্নিকাণ্ডে তার পোশাক কারখানার ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়। পরে বন্ধু আলতাফের সহযোগিতার আশ্বাসে পুনরায় কারখানা চালুর উদ্যোগ নিয়েও ব্যর্থ হন। এখন প্রায়ই তিনি বিমর্ষ হয়ে বসে থাকেন। ছেলে জাবেদ বাবাকে হতাশ না হয়ে ধৈর্য ধরতে বলেন; শীঘ্রই সংসারের হাল ধরার এবং ছোট বোন সীমাকে বিয়ে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। কিন্তু সীমা বিয়েতে রাজি না হয়ে লেখাপড়া শিখে ভাইয়ের সাথে বাবাকে সহযোগিতা করতে চায়।
পাশের গ্রামে রহমত হুজুরকে আনা হলো অসুস্থ রহিমার ভূত ছাড়ানোর জন্য। স্থানীয় স্কুলের শিক্ষিকা ও সমাজকর্মী সখিনা বেগম মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। কারণ তিনি জানতেন এটি কুসংস্কার। কিন্তু গ্রামের লোক মনে করে হুজুরের অভিশাপে মেয়েটির ক্ষতি হতে পারে। বাবা এই ভয়ে কিশোরী রহিমাকে দ্রুত বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন।
সাহিত্যের কোন শাখা সরাসরি সমাজ ও পাঠকগোষ্ঠীকে প্রভাবিত করে?
'হাশেম। এ কী করে সম্ভব। তোর কি মাথা খারাপ হলো নাকি?'
কী প্রসঙ্গে খোদেজা এ কথা বলেছে?