অধিকারের রক্ষাকবচ
1. মানব শিশু জন্মের সাথে সাথে কিছু অধিকার লাভ করে অধিকার প্রকৃতিগত এবং সমাজেই এর বিকাশ। অধিকার ব্যক্তিত্বের পূ বিকাশ ঘটায়। অধিকার প্রতিষ্ঠার জন্য মানুষ আদালতের আশ্রয় নিতে পারে। সমাজে সুষ্ঠুভাবে এবং শান্তিপূর্ণভাবে বাস করার জন্য আমাদেরকে কিছু কর্তব্য পালন করতে হয়। এ জন্য বলা হয় “অধিকারের মধ্যে কর্তব্য নিহিত।
অধিকার কী?
মানবাধিকারের ধারণা ব্যাখ্যা করো।
উদ্দীপকে কোন অধিকারের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকের শেষোক্তির সাথে তুমি কি একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও ।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
জরিনা একজন ভিক্ষুক। তার কোনো থাকার জায়গা নেই। সারাদিন ভিক্ষা করে রাতে কমলাপুর রেল স্টেশনে সে আশ্রয় নেয়। ভিক্ষা করে যা পায় অ দিয়ে কোনো রকমে জীবনযাপন করে। তার চিকিৎসা ও বস্ত্রের কোনো নিশ্চয়তা নাই। দারিদ্র্যই তার পরম সঙ্গী।
‘ক’ দেশে সামরিক শাসন জারির ফলে নাগরিকগণ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে না এবং ভোটাধিকার থেকে বঞ্চিত। ‘খ’ দেশের অবস্থা ভিন্ন, সে দেশের জনগণ সমমর্যাদা, সামাজিক নিরাপত্তা ও ব্যক্তিত্ব বিকাশের পরিপূর্ণ সুযোগ পাচ্ছে।

জনাব রুহুল আমীন এক পুত্র ও দুই কন্যা সন্তান রেখে মৃত্যুবরণ করেন। পুত্র সাজ্জাদ পিতার মৃত্যুর পর দুই বোন আমেনা ও ইরা'কে সম্পত্তি দিতে অস্বীকার করে। আমেনা ও ইরা বাধ্য হয়ে সাজ্জাদের বিরুদ্ধে মামলা করে। মামলার রায়ে আমেনা ও ইরা সম্পত্তির অধিকার লাভ করে। সাজ্জাদ তার ভুল বুঝতে পেরে বোনদের নিকট ক্ষমা প্রার্থনা করে।