সমাজ ও সম্প্রদায়
1. মানুষ প্রকৃতিগত সামাজিক জীব এটি কার উক্তি?
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
বিশাল বিশাল কলকারখানার মালিক জাফর সাহেব সমাজের উন্নয়নেও ভূমিকা পালন করেন। গ্রামে নিজের জমিতে তিনি বিদ্যালয় ও চিকিৎসাকেন্দ্র স্থাপন করেছেন। এক একটি কলকারখানা থেকে তার মুনাফা দিয়ে তিনি নতুন নতুন ব্যবসা-বাণিজ্য চালু করেন। গ্রামের শিক্ষিত তরুণদের তিনি চাকরি দিয়ে সহায়তা করেন। তার সাধারণ জীবনযাপন মানুষকে আকৃষ্ট করে।
দৃশ্যকল্প-১ঃ পদ্মা নদীর তীরের কেতুপুর গ্রামের অধিকাংশ লোকজন পেশায় জেলে। গ্রামবাসীদের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক বিদ্যমান এবং যেকোনো ধরনের সমস্যা তারা একসাথে মোকাবিলা করে।
দৃশ্যকল্প-২ঃ রসুলপুর গ্রামে নানা শ্রেণি ও পেশার মানুষ বাস করে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রসারের ফলে গ্রামের জীবনধারায় বেশ পবিরর্তন দৃশ্যমান। সাধারণ রাজনৈতিক বিরোধ বাদ দিলে গ্রামের মানুষ বেশ শান্তিতেই বসবাস করছে

আনন্দপুর গ্রামে মৃৎশিল্পীদের বাস। মৃৎশিল্প তাদের ঐতিহ্যবাহী পেশা। এ গ্রামের মৃৎশিল্পীদের তৈরি তৈজসপত্র ও ফুলদানী শহরের মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। ইদানিং গ্রামে কতিপয় মহাজনদের আনাগোনা লক্ষ করা যায়। মৃৎশিল্পীরা এ ব্যাপারে ঐকমত্যে পৌঁছে যে, যেভাবেই হোক তারা তাদের জীবন-জীবিকায় অন্যকে হস্তক্ষেপ করতে দেবে না।