ব্যাখ্যাকরণের প্রাসম্ভিকতা ও গুরত্ব।
1. মানুষের সহজাত প্রবৃত্তি কী
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
রসুলপুর গ্রামে বসন্তের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। প্রতিদিন লোকজন মারা যাচ্ছে। এ নিয়ে গ্রামে হুলুস্থূল পড়ে গেছে। গ্রামবাসী এটিকে এক ধরনের অভিশাপ বলে মনে করে, ঝাড়ফুঁক দিতে শুরু করে। একথা শুনে এক শিক্ষিত যুবক সুমন বলল, বসন্তের জীবাণু ছড়িয়ে পড়ায় এই রোগ দেখা দিয়েছে। সচেতনতা এবং সঠিক চিকিৎসার মাধ্যমে বসন্ত রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব।
লিমন, তীর্থ ও আসিফ কর্ণফুলী নদীতে নৌকা ভ্রমণে বের হয়। নদীর দু'ধারের দৃশ্য দেখে আসিফ বলল 'এ বছর সুবর্ষণ হওয়ায় ফলন ভাল হবে, কৃষক ভাল দাম পাবে, দেশে সমৃদ্ধি আসবে।' লিমন বলল- 'নদীতে জোয়ার থাকায়, মাঝির বৈঠা চালনার দক্ষতায়, অনুকূল বাতাস ও নৌকায় পাল তুলে রাখায় নৌকার গতিবেগ বৃদ্ধি পেয়েছে।' পাশে বসা তীর্থ বলল- 'নদীর জোয়ার-ভাটা মাধ্যাকর্ষণ শক্তির আকর্ষণ ও বিকর্ষণের ওপর নির্ভর করে।'
চিড়িয়াখানায় বাসে করে ঘুরতে যাওয়ার সময় মাহিন বললো, "বাসের গতি নির্ভর করে ইঞ্জিনের শক্তি, চালকের দক্ষতা, জ্বালানি ও রাস্তার অবস্থার ওপর।” চিড়িয়াখানায় পৌঁছানোর পর ঘুরে বেড়ানোর এক পর্যায়ে মাহিনের ভাই আমেরিকা থেকে ফোন করে বললেন, "বাংলাদেশে এখন দিন, তাই তোমরা ঘুরে বেড়াচ্ছো। কিন্তু আমেরিকায় এখন রাত। এই রাত ও দিন হওয়ার কারণ হচ্ছে পৃথিবী নামক গ্রহের গতি। আবার এই গতি অন্য একটি বৃহৎ গতি শক্তির অধীন।" এর পর দুপুরে খাবার খেতে গিয়ে নাফিজ বললো, "ভালো রাধুনী ও ভালো মানের উপকরণ থাকলে ভালো রান্না হয়।"
দৃশ্যপট-১ : বৃষ্টির পর মাটি ভিজে যে গন্ধটা হয় তা চৈতালীর খুব ভালো লাগে। টিনের চালে বৃষ্টির টাপুর-টুপুর শব্দে তার মন ভরে যায়। তার মা তাকে বৃষ্টিতে ভিজতে দেন না। তাই তার খুব দুঃখ হয়।
দৃশ্যপট-২: হাতি শুঁড় নাড়ালে পৃথিবী ঘোরে।
