লাভ লোকসান আবন্টন হিসাব
1. মামুন ও মারুফ একটি অংশীদারি কারবারের দুজন অংশীদার। উক্ত কারবারের নিট মুনাফা ৫৭,০০০ টাকা। চুক্তি অনুসারে মামুন ও মারুফের বেতন যথাক্রমে ১৫,০০০ টাকা ও ১২,০০০ টাকা। বাকি মুনাফা যদি ৬০ : ৪০ অনুপাতে তাদের মধ্যে বণ্টন করা হয় তবে মামুন ও মারুফ যথাক্রমে টাকায় পাবে-
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
নাফি, রাফি ও শাফি একটি অংশীদারি ব্যবসায়ের তিনজন অংশীদার ২০২০ সালের ১ জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে ৫০,০০০ টাকা, ৪০,০০০ টাকা ও ৩০,০০০ টাকা এবং ঐ তারিখে তাদের চলতি হিসাবের উদ্বৃত্ত ছিল নিম্নরূপ:
নাফি ১৫,০০০ টাকা (ক্রেডিট)
রাফি ১০,০০০ টাকা (ক্রেডিট)
শাফি ৫,০০০ টাকা (ডেবিট)
চুক্তি অনুযায়ী মূলধন ও চলতি হিসাবের উদ্বৃত্তের ওপর বার্ষিক ৫% হারে সুদ ধরতে হবে। নাফি ও শাফি যথাক্রমে বার্ষিক ৬,০০০ টাকা ও ৫,০০০ টাকা বেতন পাবে। নাফি তার বেতন নগদে তুলে নেয়। বছরের মাঝামাঝি সময়ে রাফি ১০,০০০ টাকা ঋণ প্রদান করে। সম্ভাব্য মুনাফার প্রত্যাশায় নাফি, রাফি ও শাফি বছরে যথাক্রমে ৩,০০০ টাকা, ২,০০০ টাকা ও ১,৫০০ টাকা নগদ উত্তোলন করে। উপরিউক্ত সমন্বয়সমূহ সাধন করার পূর্বে সমাপ্ত বছরের জন্য ব্যবসায়ের মুনাফা দাঁড়ায় ৪০,৫০০ টাকা।
আমিন ও মতিন একটি অংশীদারি কারবারের দুইজন অংশীদার। তারা ২ : ১ অনুপাতে লাভ-লোকসান বণ্টন করে। ১ জানুয়ারি, ২০১৬ তারিখে তাদের মূলধন হিসাবের উদ্বৃত্ত ছিল যথাক্রমে ২,০০,০০০ টাকা ও ২,৪০,০০০ টাকা। চুক্তি অনুযায়ী সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য মতিন মাসিক ২,০০০ টাকা বেতন পায় । বছরের মাঝামাঝি আমিন ৬০,০০০ টাকা অতিরিক্ত মূলধন স্বরূপ কারবারে আনয়ন করে। ৩০ সেপ্টেম্বর, ২০১৬ তারিখে মতিন ৪০,০০০ টাকা ঋণ স্বরূপ প্রদান করে যার উপর ১২% হারে সুদ প্রদেয় হয়। উক্ত বছরে আমিন কারবার হতে ১৬,০০০ টাকা এবং মতিন ১ সেপ্টেম্বর, ২০১৬ তারিখে ১২,০০০ টাকা উত্তোলন করে। অংশীদারগণ মূলধন ও উত্তোলনের উপর যথাক্রমে ৫% ও ১০% সুদ ধার্য করতে সম্মত হয়। উপরোক্ত সমন্বয়গুলো সাধনের পূর্বে কিন্তু মতিনের বেতন ডেবিট করার পর ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য কারবারের মুনাফা ৭৫,১০০ টাকায় উপনীত হয় ।
নাকিব, শামিম এবং বাছির একটি ব্যবসায়ের তিনজন অংশীদার। ১ জানুয়ারি ২০২২ সালে তারা যথাক্রমে ৫,০০,০০০ টাকা, ৪,০০,০০০ টাকা এবং ৩,০০,০০০ টাকা নিয়ে ব্যবসায় আরম্ভ করে। বাছির তার সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য ব্যবসায় থেকে সারা বছরে ৪৮,০০০ টাকা বেতন পাবে। ১ জুলাই শামিম ব্যবসায়ে ১,২০,০০০ টাকা অতিরিক্ত মূলধন বিনিয়োগ করে। মূলধনের উপর ১০% সুদ ধার্য করতে হবে। অংশীদারগণ প্রতি মাসে ৪,০০০ টাকা নগদ উত্তোলন করে। উপর্যুক্ত সমন্বয় সাধন করার পূর্বে ৩১ ডিসেম্বর ২০২২ সালে ব্যবসায়ের মোট মুনাফা হয় ২,৪৯,০০০ টাকা।
A, B ও C একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। ২০২০ সালের ১ জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে ১,০০,০০০ টাকা, ১,৫০,০০০ টাকা এবং ২,০০,০০০ টাকা এবং চলতি হিসাবের উদ্বৃত্ত ছিল A ২০,০০০ টাকা (ক্রেডিট), B ৩০,০০০ টাকা (ক্রেডিট) ও C ৮০,০০০ টাকা (ক্রেডিট) অংশীদারি চুক্তি অনুযায়ী মূলধন হিসাবের ওপর ৫% হারে সুদ ধার্য করতে হবে। ১ জুলাই ২০২০ তারিখে A কারবারকে ৫০,০০০ টাকা ঋণ প্রদান করে। B বেতন বাবদ মোট ৫,০০০ টাকা পাবে। ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে সমাপ্ত বছরের কারবারের নিট মুনাফা ছিল ৪৮,০০০ টাকা।