জীবন বিমা পত্রের শ্রেণিবিভাগ
1. মারুফ সাহেব তার জীবনের ওপর একটি বিমা পলিসি গ্রহণ করেন। বিমাপত্রে তিনি মারা গেলে তার স্ত্রীকে বিমা দাবি পরিশোধ করার কথা বলা হয়। তার মৃত্যুর পর তার সাবালক ছেলে বিমা দাবি উপস্থাপন করলে বিমা কোম্পানি তা প্রত্যাখ্যান করে।
সমকিস্তি বিমাপত্র কী?
কোন বিমায় স্থলাভিষিক্তকরণের নীতি প্রযোজ্য নয়? ব্যাখ্যা করো
মারুফ সাহেব তার নিজের জন্য কোন ধরনের জীবন বিমা করেছেন? ব্যাখ্যা করো।
উদ্দীপকে উল্লিখিত বিমা কোং কর্তৃক মি. মারুফ সাহেবের ছেলের বিমা দাবি প্রত্যাখ্যান করার যৌক্তিকতা বিশ্লেষণ করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
সাবিনা হক মাসিক প্রিমিয়াম প্রদানের বিনিময়ে ১০ বছরের জন্য একটি বিমাপত্র নেন। ১০ বছরের মধ্যে তিনি মারা গেলে তার মনোনীত সন্তানেরা অর্থ পাবেন আর বেঁচে থাকলে তিনি অর্থ পাবেন। ৫ বছর পরে আর্থিক অসঙ্গতির কারণে তিনি বিমা বন্ধ করে দেওয়ার আবেদন করেন এবং প্রদত্ত প্রিমিয়াম ফেরত দেওয়ার আবেদন করেন।
মি. আজমল একজন পাইলট। তিনি নিজের জীবন বিমা করেছেন। এক বছর পরপর তিনি বিমা চুক্তি নবায়ন করেন। এক্ষেত্রে প্রিমিয়ামের হারও বেশ কম। অথচ তার বন্ধু উসমানকে প্রতি তিন মাস পরপর কিস্তি দিতে হয় এবং একটি মেয়াদ পর্যন্ত তা দিয়ে যেতেই হবে। সেখানে প্রিমিয়ামের হার যথেষ্ট বেশি।
মি. সিহাব একজন ব্যবসায়ী। তিনি বিভিন্ন ধরনের ব্যবসায়ের সাথে জড়িত। তার অবর্তমানে ছোট ছোট ছেলেমেয়ের ভবিষ্যৎ চিন্তা করে তিনি আমৃত্যু মেয়াদের জন্য একটি বিমাপত্র গ্রহণ করেছেন। বিমাপত্র গ্রহণের ২০ বছর পর বিমাকৃত ব্যক্তি আর্থিক সুবিধা পাওয়ার আশায় বিমা কর্তৃপক্ষের নিকট বিমা পলিসির দাবি পেশ করেন।
তাজ বেগম একজন গৃহিণী। সে লোকমুখে বিমার কথা শুনে একটি নির্দিষ্ট মেয়াদের ভিত্তিতে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির একটি পলিসি গ্রহণ করেন। কিন্তু দুর্ভাগ্যবশত কয়েকটি কিস্তি প্রদানের পর একটি সড়ক দুর্ঘটনায় তাজ বেগম মারা যান। অতঃপর মেয়াদ শেষে বিমা কোম্পানি তাজ বেগমের মনোনীত ব্যক্তিকে জমাকৃত সমুদয় অর্থ প্রদান করে।