পরিকল্পনা প্রণয়নের ধাপসমূহ
1.
মি. আলম সাভারে একটি বাড়ি নির্মাণের পরিকল্পনা করেন। নির্মাণ কাজে তিনি 'ED' কোম্পানির সিমেন্ট ব্যবহারের সিদ্ধান্ত নেন। 'ED' কোম্পানির সিমেন্ট সংগ্রহে সমস্যা হলে তিনি 'KD' কোম্পানির সিমেন্ট দিয়ে কাজ করবেন বলে সিদ্ধান্ত নেন। পরবর্তীতে বাড়ি নির্মাণ করতে যেয়ে 'ED' কোম্পানির সিমেন্ট না পেয়ে 'KD' কোম্পানির সিমেন্ট দিয়ে সময়মতো বাড়ি নির্মাণ করেন।
মিশন কী?
পরিকল্পনা অঙ্গন বলতে কী বোঝায়?
উদ্দীপকে মি. আলমের বাড়ি নির্মাণ প্রকৃতিগতভাবে কোন ধরনের পরিকল্পনা? ব্যাখ্যা কর।
প্রণীত পরিকল্পনার যে ধাপটি কাজে লাগিয়ে মি. আলম সময়মতো বাড়ি নির্মাণ করেছেন তা বিশ্লেষণ কর।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
জনাব ফরহাদ একটি রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের মালিক। তার কারখানায় উৎপাদিত পোশাক ইউরোপের বিভিন্ন দেশের রপ্তানি করা হয়। সম্প্রতি তিনি কানাডা হতে ১,০০,০০০ টি-শার্ট রপ্তানির অর্ডার পান। কিন্তু বৈদ্যুতিক গোলযোগের কারণে যথাসময়ে উৎপাদন করতে ব্যর্থ হন। জনাব রাইয়ান "ABC গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ এর মালিক। তিনি দেশীয় চাহিদা মেটানোর পর উদ্বৃত্ত পোশাক রপ্তানি করেন। তিনি গ্রাহকদের ফরমায়েশ অনুযায়ী পোশাক সরবরাহ করেন। তিনি উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখতে জেনারেটরের ব্যবস্থা রাখেন।
একটি জনপ্রিয় ও প্রতিষ্ঠিত শ্যাম্পু উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের পণ্য সারিতে নতুন একটি পণ্য যোগ করতে ইচ্ছুক এবং তারা বাজার যাচাই করে কন্ডিশনার বাজারজাতকরণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। প্রতিষ্ঠানটি বাজারে প্রবেশের কৌশল হিসেবে সরাসরি প্রতিষ্ঠানের নামে মিনিপ্যাক কন্ডিশনার অথবা Buy One Get One Free অর্থাৎ তাদের একটি মিনিপ্যাক শ্যাম্পুর সাথে একটি মিনিপ্যাক কন্ডিশনার বিনামূল্যে এক মাস বিক্রয়ের বিষয়টি নিয়ে যাচাই-বাছাই করছে।
মেসার্স মুক্তা সোপ একটা সাবান উৎপাদনকারী প্রতিষ্ঠান। উৎপাদন পরিকল্পনার প্রতিষ্ঠানের পদক্ষেপ নিম্নরূপ:

পরিকল্পনা প্রণয়নের সময় প্রতিষ্ঠানটি উদ্দেশ্য নির্ধারণ, কর্মীদের দক্ষতা, বর্তমান সমস্যা ও সম্ভাব্য আর্থিক ও অন্যান্য সামর্থ্য বিবেচনায় নিয়ে আসেন। আবার পরিশ্রমের বাইরে শক্তি গুলোকে কখনো উপেক্ষা করে না।
মেসার্স বিউটি সোপ একটি সাবান উৎপাদনকারী প্রতিষ্ঠান। উৎপাদন পরিকল্পনায় প্রতিষ্ঠানটির পদক্ষেপ নিম্নরূপ:
পরিকল্পনা প্রণয়নের সময় প্রতিষ্ঠানটি উদ্দেশ্য নির্ধারণ, কর্মীদের দক্ষতা, বর্তমান সমস্যা ও সম্ভাবনা আর্থিক ও অন্যান্য সামর্থ্য বিবেচনায় নিয়ে আসে। আবার অভ্যন্তরীণ ও বাহ্যিক বিষয়গুলোকেও বিবেচনা করে।