অংশীদারি ব্যবসায়ের বিষয়াবলি
1. মি. ইমন, রিমন ও রানা তিন বন্ধু পারস্পরিক সমঝোতার ভিত্তিতে যথাক্রমে ১০,০০০-, ১৫,০০০/- ও ২০,০০০ টাকা নিয়ে লিখিত চুক্তি করে একটি অংশীদারি ব্যবসায় শুরু করেন। রিমন মূলধন বিনিয়োগ করলেও পরিচালনায় অংশগ্রহণ করে না। লাভ-ক্ষতি বণ্টন নিয়ে চুক্তিতে কোনো কিছু উল্লেখ নেই। বছর শেষে তাদের মুনাফা হয় ৪৮,০০০ টাকা। রানা মুনাফা হিসেবে কত টাকা পাবে?
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
আলিম, তমাল ও জামাল অংশীদারিত্বের ভিত্তিতে একটি ইলেকট্রনিক্সের দোকান প্রতিষ্ঠা করেছে। অন্যরা মূলধন দিলেও তমাল কোনো মূলধন দিতে পারেনি। তবে এ ব্যবসায়ে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। জামাল জানিয়েছে চাকুরি করার কারণে ব্যবসায়ের দৈনন্দিন কাজে সে অংশ নিতে পারবে না। তবে আলিম ও তমালের প্রতি তার যথেষ্ট আস্থা ও বিশ্বাস রয়েছে।
মি. সিফাত একজন ইঞ্জিনিয়ার। তার দক্ষতা ও অভিজ্ঞতার কারণে মূলধন ছাড়াই সাইদ, মুনিম ও রিফাত তাকে অংশীদার করে নেন। সিফাত, মুনিম ও সাইদ ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে কিন্তু রিফাত ব্যবসায়ে পুঁজি বিনিয়োগ করলেও পরিচালনায় অংশগ্রহণ করেন না। বছর শেষে সমান মুনাফা দাবি করেন।
রতন, বাদশা, বাবুল ও বাচ্চু এই চার বন্ধু মিলে একটি ব্যবসায় গঠনের • বিষয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করেন। এ লক্ষ্যে একজন 'আইন বিশেষজ্ঞের সাথে পরামর্শ করতে গেলে আইন বিশেষজ্ঞ বললেন, তারা যে ব্যবসায় গঠন করতে চাচ্ছেন তার জন্য কিছুটা আইনগত আনুষ্ঠানিকতা পালন করতে হবে। এ কথা শুনে রতন ও তার বন্ধুরা সমঝোতার ভিত্তিতে আইনের আনুষ্ঠানিকতা ছাড়াই একটি ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন করলেন।
আরমান, রাফিম, শামীম, জলিল, লতিফ ও সোহান ছয় বন্ধু মিলে একটি অংশীদারি ব্যবসায় গড়ে তোলে। এর মধ্যে আরমান সাধারণ, রাফিম কর্মী, শামীম নামমাত্র, জলিল নাবালক, লতিফ ঘুমন্ত ও সোহান প্রতিবন্ধ অংশীদার। ব্যবসায়ে অংশীদার প্রতি মূলধনের পরিমাণ ১,০০,০০০ টাকা। এখন লতিফ ব্যবসায় থেকে চলে যেতে চাচ্ছে। ফলে ব্যবসায়টি চালিয়ে নেওয়াতে জটিলতা সৃষ্টি হয়েছে।