শেয়ার ও এর বিষয়াবলি
1.
মি. কালাম ও মি. সালাম Y লিমিটেড কোম্পানির শেয়ার ক্রয় করেন। মি.কালাম শেয়ারের বিপরীতে মুনাফা পাবেন এমন কোন নিশ্চয়তা নেই, তবে তিনি সিদ্ধান্ত গ্রহণে মতামত ও ভোট দিতে পারেন। অপরদিকে মি. সালাম কোম্পানির এমন এক ধরনের শেয়ার কর করেছেন যা থেকে তিনি প্রতিবছর ১০% হারে লভ্যাংশ পাবেন।
কোম্পানির কৃত্রিম সত্তা কি?
রাইট শেয়ার কখন প্রদান করা হয়? ব্যাখ্যা কর।
মি. কালাম কোন ধরনের শেয়ার ক্রয় করেছিল? ব্যাখ্যা কর।
মি. কালামের ক্রীত শেয়ারের সাথে মি. সালামের ক্রিত শেয়ারের বৈসাদৃশ্যতা বিশ্লেষণ কর।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
জনাব শফিক ও জনাব রফিক দুজন শেয়ারবাজার থেকে 'বিডি ফার্নিচার লিমিটেড' এর ১০ লক্ষ টাকার ও ৮ লক্ষ টাকার শেয়ার ক্রয় করেন। জনাব শফিক বিডি ফার্নিচার কোম্পানি লিমিটেড এর বার্ষিক সাধারণ সভায় উপস্থিত থাকার আমন্ত্রণপত্র পেলেও জনাব রফিক কোন আমন্ত্রণপত্র পাননি। কোম্পানিটি বিলোপসাধন-এর সিদ্ধান্ত গৃহীত হলে জনাব রফিক বিনিয়োগকৃত সম্পূর্ণ টাকা ফেরত পেলেও জনাব শফিক মাত্র দুই লাখ টাকা পান।
মি. জোয়ার্দার চারুলতা কর্পোরেশনের শেয়ার ক্রয় করেছেন। বছর শেষে তিনি তুলনামূলকভাবে কম লভ্যাংশ পান। তবে পরিচালক নির্বাচনে তার ভোট দেওয়ার অধিকার আছে। পক্ষান্তরে মি. বক্কর উক্ত কোম্পানির এমন ধরনের শেয়ার ক্রয় করেছেন যা থেকে তিনি নির্দিষ্ট হারে লভ্যাংশ পান, কিন্তু কোনো ভোটাধিকার নেই।
মি. নাজিম তার ছয়জন বন্ধুকে নিয়ে কৃত্রিম ব্যক্তিসত্তাবিশিষ্ট একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। প্রতিষ্ঠালগ্নে প্রতিষ্ঠানটি স্মারকলিপি তৈরি করলেও কোম্পানি আইনে বর্ণিত তফসিল-১ কে পরিমেল নিয়মাবলি হিসেবে নেয়। প্রতিষ্ঠানটি ব্যবসায় সফল হওয়ায় সম্প্রতি একটি নতুন প্রকল্প হাতে নিয়েছে। নতুন প্রকল্পে অর্থায়নের জন্য প্রতিষ্ঠানটি শেয়ার ছাড়ার কথা চিন্তা করছে, যাতে মালিকানা স্বত্ব অক্ষুণ্ণ থাকে।
জনাব নাজমুল হোসেন ও তার ১৯ জন ব্যবসায়ী বন্ধু মিলে XYZ নামে একটি কোম্পানি গঠন করেন। এই কোম্পানিটি ধারাবাহিকভাবে লোকসান দিতে থাকে। পরবর্তীতে কোম্পানি লাভবান করার জন্য ABC নামে অন্য একটি কোম্পানি XYZ কোম্পানির ৫৫% শেয়ার কিনে নেয় এবং কোম্পানি পরিচালনার দায়িত্ব নেয়। এছাড়া ABC কোম্পানিটি গত জুলাই মাসে অর্জিত মুনাফা ১৫% নগদে এবং ১০% এর বিপরীতে দুইটি শেয়ার দেওয়ার ঘোষণা দেয়।