ব্যবস্থাপনার বিভিন্ন স্তর
1.
মি কাশেম একটি কলেজের অধ্যক্ষ। তিনি শিক্ষাসংক্রান্ত বিভিন্ন পরিকল্পনা করেন এবং সেই পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য বিভাগীয় প্রধানদের নির্দেশনা দেন। মি. শাহীন ব্যবস্থাপনা বিভাগের প্রধান। অধ্যক্ষের পরিকল্পনা বাস্তবায়নের জন্য তিনি প্রয়োজন মোতাবেক শিক্ষকদের মধ্যে কোর্স বণ্টন করেন। ইদানীং পাওয়ার পয়েন্টে ক্লাস নিতে শিক্ষকদের সমস্যা হচ্ছে। তাই অধ্যক্ষ ইন-হাউজ প্রশিক্ষণের ব্যবস্থা করেন। ফলে পাঠদানের মান বৃদ্ধি পায়।
ব্যবস্থাপনা কী?
ব্যবস্থাপনা চক্র একটি চলমান প্রক্রিয়া ব্যাখ্যা কর।
মি. শাহীন কোন স্তরের ব্যবস্থাপক? ব্যাখ্যা কর।
উদ্দীপকে বর্ণিত প্রশিক্ষণের কার্যকারিতার যথার্থতা মূল্যায়ন কর।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
জনাব শিহান একটি রপ্তানিমুখী প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে কর্মরত। তিনি প্রতিষ্ঠানের পরিকল্পনা ও নীতি প্রণয়ন এবং জটিল সিদ্ধান্ত গ্রহণের সাথে সম্পৃক্ত। অপরপক্ষে জনাব কাকলী পরিকল্পনা বাস্তবায়নের জন্য নিরলসভাবে কাজ করে যান। তিনি তত্ত্বাবধায়ক ও ফোরম্যানদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা এবং পরামর্শ দেন। সবার সমন্বিত প্রয়াস ও নৈপুণ্যে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ও সাফল্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
মি. রাফান বিবিএ, এমবিএ ডিগ্রি অর্জন করার পাশাপাশি মানবসম্পদ ব্যবস্থাপনার ওপর উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। বর্তমানে তিনি 'আলিফ লিমিটেড'-এর মানবসম্পদ ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন। তিনি প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য কর্তৃপক্ষের প্রণীত নীতিমালা অনুসারে তার সহকারীদের নির্দেশনা দেন এবং নির্দেশনা বাস্তবায়নে সহযোগিতা করেন।
স্কয়ার ফার্মাসিউটিক্যালস একটি বৃহৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান। জনাব রায়হান অন্যতম পরিচালক হিসেবে প্রতিষ্ঠানের উদ্দেশ্য নির্ধারণ ও পলিসি প্রণয়ন প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত। অপরদিকে জনাব রাজিন প্রতিষ্ঠানের নির্ধারিত পরিকল্পনা, নীতি ও কৌশল মাঠ পর্যায়ে বাস্তবায়নের ব্যবস্থা করে থাকেন।
ব্যবস্থাপনার কাজকে প্রকৃতিগতভাবে চিন্তা করা ও কাজ করা এ দুই ভাগে ভাগ করা হয় এবং জনাব রাকিন অধিক মাত্রায় কাজের সাথে সম্পৃক্ত। অপরদিকে, জনাব আহসান ঐ প্রতিষ্ঠানে সম্পূর্ণরূপে শুধু চিন্তনীয় কাজের সাথে জড়িত।