আত্মকর্মসংস্থানের ধারণা ও করণীয়
1.
মি. ক্যাথুই কৃষি বিশ্ববিদ্যালয় হতে এমএসসি পাস করার পর তার নিজ গ্রামে একটি আসবাবপত্র তৈরির কারখানা গড়ে তোলেন। স্থানীয় পাহাড়ী কাঠ ব্যবহার করে উৎপাদিত তার আসবাবপত্র গুলোর শহরে যথেষ্ট চাহিদা রয়েছে। তার নিকট আত্মীয়রাই তার কারখানার শ্রমিক হিসেবে কাজ করে। মি. ক্যাথুই নিজ যোগ্যতায় একজন সফল উদ্যোক্তা হতে চান।
বেকারত্ব কি?
শিক্ষা ও প্রশিক্ষণ মানবসম্পদ উন্নয়নে সহায়ক - ব্যাখ্যা কর।
উদ্দীপকে মি. ক্যাথুই-এর কর্মসংস্থানের কোন প্রসঙ্গটি উপস্থাপিত হয়েছে? ব্যাখ্যা কর।
বাংলাদেশের পরিপ্রেক্ষিতে মি. ক্যাথুই-এর গৃহীত পদক্ষেপ এর গুরুত্ব বিশ্লেষণ কর।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
আমিনুর সাহেব পনেরো বছর পর বিদেশ থেকে দেশে ফিরে এসেছেন। নিজ গ্রামে এসে দেখেন যে আগের থেকে গ্রামে অনেক জনসংখ্যা বেড়ে গেছে।
যুবক ছেলে মেয়েরা লেখাপড়া না করে অলস সময় পার করছে। শিক্ষিত অনেক যুবক বেকার বসে আছে। আর গ্রামের মেয়েদের চৌদ্দ-পনেরো বছর বয়সেই বিয়ে দিচ্ছে অভিভাবকরা। তিনি যুবকদেরকে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করলেন এবং বছর খানেক পরেই গ্রামের চিত্র পরিবর্তন হয়ে গেল। এখন গ্রামে ১
কেউই বেকার বসে নেই এবং একই সাথে জনসংখ্যা বৃদ্ধির হারও কমে গেছে।
যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে রাজু স্থানীয় বাজারে একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র খুলল। এখানে কম্পিউটার সংক্রান্ত বেসিক প্রশিক্ষণ, আউটসোর্সিংয়ে মাধ্যমে উপার্জন ইত্যাদি প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। স্থানীয় তরুণরা প্রশিক্ষণ নিয়ে তাদের বেকারত্ব দূর করছে এবং ভালো আয় করছে। রাজুর চাকরি খোঁজার আর চিন্তা নেই।
স্বপন অর্থনীতিতে মাস্টার্স পাস করার পর সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির জন্য অনেক দিন চেষ্টা করেছেন কিন্তু চাকরি হয়নি। পরে গ্রামে গিয়ে আত্মীয় স্বজনদের নিকট থেকে টাকা ধার করে একটি ডেইরি ফার্ম গড়ে তোলেন। এখন তিনি একজন সফল ব্যবসায়ী। নিজেকে স্বাবলম্বী করতে পেরে তিনি খুব খুশী।
জনাব হারুন যুব উন্নয়ন সংস্থা থেকে প্রশিক্ষণ গ্রহণ করে একটি মৎস্য খামার করলেন। মৎস্য অফিসারের সহায়তায় উন্নত জাতের পোনা ও ডিম উৎপাদন করলেন। নিয়মিত মাছের খাদ্য ও যত্ন দিয়ে প্রচুর মাছ উৎপাদন করলেন। এতে তার প্রচুর মুনাফা হলো। তার অনুসরণে গ্রামের অনেক বেকার যুবক মাছ চাষ ও হাঁস-মুরগি পালনে উৎসাহিত হলো।