বাংলাদেশে শিল্পের শ্রেণী বিন্যাস
1. মি. জনসন ইংল্যান্ডের একজন সফল ব্যবসায়ী। তার দেশে বাংলাদেশে উৎপাদিত বিভিন্ন তৈরি পোশাক ও চামড়াজাত পণ্য বেশ জনপ্রিয় হওয়ায় এসবের প্রায় সবকিছুই তিনি বাংলাদেশ থেকে ক্রয় করেন। ২০১৪ সালে জনসন বাংলাদেশে এসে এক সপ্তাহ অবস্থানকালে বেশকিছু তৈরি পোশাক কারখানা পরিদর্শন করেন এবং এ শিল্পের বেশ কিছু সমস্যা সম্পর্কে অবগত হন। তিনি মনে করেন, কারিগরি উন্নয়ন, উৎপন্ন পণ্যের গুণগতমান বৃদ্ধি, শ্রমিকদের প্রশিক্ষণ, পোশাকের আইটেম বৃদ্ধি করতে পারলে এদেশের তৈরি পোশাক রপ্তানি আরও বহুগুণ বৃদ্ধি পাবে। ২০১৫ সালে মি. জনসন আবার বাংলাদেশে এসে হাজারীবাগে বেশ কিছু চামড়াজাত পণ্য তৈরি কারখানা পরিদর্শন করেন এবং এ শিল্পের ভবিষ্যত সম্ভাবনাও ১ তার কাছে খুব উজ্জ্বল মনে হয়।
হাইটেক শিল্প কী?
শিল্পায়নের মাধ্যমে কীভাবে একটি দেশ স্বনির্ভরতা অর্জন করে?
মি. জনসন কর্তৃক ২০১৪ সালে পরিদর্শনকৃত শিল্পের বিভিন্ন সমস্যা সমাধানে যেসব পরামর্শগুলো দিয়েছেন তার ব্যাখ্যা করো।
মি. জনসন ২০১৫ সালে যে শিল্প পরিদর্শন করেন, ঐ শিল্পের ভবিষ্যত সম্ভাবনা সম্পর্কে যে ধারণা পোষণ করেন, তার সাথে তুমি কি একমত?- তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
পণ্য রপ্তানি বহুমুখীকরণ বাংলাদেশের একটি অন্যতম চ্যালেঞ্জ। আমাদের রপ্তানি আয় মূলত কেন্দ্রীভূত হয়ে আছে। 'ক' নামক একটি শিল্পে মোট রপ্তানি আয়ের ৮৪ শতাংশ অর্জিত হয়। এ শিল্পে নিয়োজিত শ্রমিকদের প্রায় ৭০ ভাগই অনগ্রসর নারী জনগোষ্ঠী। কিন্তু আমাদের অর্থনীতি, কর্মসংস্থান ও আয়ের জন্য এটি খুবই ঝুঁকিপূর্ণ। বহুমুখী পণ্য রপ্তানি তালিকায় যুক্ত করার মাধ্যমে এ জাতীয় ঝুঁকি এড়ানো সম্ভব।
বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন অবকাঠামো নির্মাণে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব ভিত্তিক প্রকল্প গ্রহণ করে সুফল লাভ করছে। তাই আমাদের দেশেও এ ধরনের প্রকল্প গ্রহণ করা হচ্ছে। তাতে উন্নয়ন কর্মকাণ্ডে গতিশীলতা বিরাজ করছে।
কামাল সাহেব ৪০ কোটি টাকা ব্যয় করে একটি শিল্প স্থাপন করেন। তার শিল্প প্রতিষ্ঠানে ৫০০ জন শ্রমিককে যোগ্যতা অনুযায়ী কাজ দেয়া হয়। কামাল সাহেবের বন্ধু জামাল সাহেব উৎপাদন ক্ষেত্রে বিশেষায়ন, সম্পদের সর্বোচ্চ ব্যবহার, বৈদেশিক মুদ্রা অর্জন এবং জীবনযাত্রার মান উন্নয়নে একটি পোশাক কারখানা স্থাপন করেন। তার দেখাদেখি আরও অনেক উদ্যোক্তা ও জাতীয় কারখানা স্থাপনে এগিয়ে আসেন।
নিউটন সাহেব এর 'X' শিল্পে শ্রমিকের সংখ্যা ৪৭০০ জন, নিয়োজিত মূলধন, বিদ্যুৎ ও জ্বালানি অধিক প্রয়োজন হলেও মাহফুজ সাহেব এর 'Y' শিল্পে নিয়োজিত শুধু পরিবারের লোকজন, এছাড়া অতিরিক্ত বিদ্যুৎ ও অধিক মূলধনের প্রয়োজন নেই।