কৃষির কাঠামো
1. মি. জামাল ও কামাল দুই বন্ধু। মি. জামালের জমির পরিমাণ কম এবং উৎপাদিত ফসল দিয়ে কোনোভাবে পরিবারের ভরণপোষণ নির্বাহ করেন। অন্যদিকে মি. কামালের জমির পরিমাণ বেশি। তিনি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে চাষাবাদ করেন। তিনি পরিবারের প্রয়োজন মিটিয়ে উদ্বৃত্ত ফসল বাজারে বিক্রি করে মুনাফা অর্জন করেন।
শস্য বহুমুখীকরণ কী?
কৃষকরা ঋণ গ্রহণ করে কেন?
উদ্দীপকের মি. জামাল ও কামালের কৃষি খামারের পার্থক্যগুলো বর্ণনা করো।
মি. জামালের তুলনায় মি. কামালের কৃষি খামার বাংলাদেশের অর্থনীতিতে অধিক গুরুত্বপূর্ণ- উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
মি. ফজলে ইলাহী অর্থনীতি বিষয়ে একজন জনপ্রিয় শিক্ষক। বাংলাদেশের কৃষিতে আইসিটি (ICT) এর গুরুত্বের উপর তিনি শ্রেণিকক্ষে পড়াচ্ছেন। উনি বলেন, কৃষি জমির গুণাগুণ, রোগবালাই ও তার প্রতিকার সম্বন্ধে জানা, প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস এবং কৃষিবিজ্ঞানী ও গবেষকদের সাথে যোগাযোগ ক্ষেত্রে ICT গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এজন্য সরকার উপজেলা পর্যায়ে 'কৃষক তথ্য ও পরামর্শ কেন্দ্র' স্থাপন, প্রশিক্ষণ প্রদান, কৃষি SMS সহ নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে।
জাফর কৃষি কাজ করেন। এ বছর তিনি চড়া সুদে ঋণ নিয়ে আলু উৎপাদন করলেন। ফলনও খুব ভালো হলো। কিন্তু বাজারে আলুর দাম অত্যন্ত কম। রাস্তাঘাট ও যানবাহনের অভাবে জেলা শহরের বাজারে নিতে পারেননি। এমতাবস্থায় স্থানীয় আড়ৎদারদের কাছে সস্তা দামে বিক্রি করতে হয়েছে। ফলে উৎপাদন খরচ উঠানোই কঠিন হয়ে পড়েছে।
বাহার মিয়ার ১.৫ একর জমি আছে। তিনি তার সমস্ত জমিতে স্ত্রী ও ছেলের সাহায্য নিয়ে আমন ধান চাষ করে থাকেন। বর্ষার মৌসুমে তিনি ধানের সাথে মাগুর মাছের চায়ও করে থাকেন। অন্যদিকে জগলু মিয়াল ২০ একর জমি আছে। তিনি সম্পূর্ণ জমিতে আখ চাষ করেন এবং স্থানীয় চিনিকলে তা বিক্রি করে থাকেন।
রাসেল ও কামাল দু'জনই কৃষিকাজ করে জীবিকানির্বাহ করে। রাসেল তার এক একর জমিতে উৎপাদিত ফসলের পুরোটাই নিজের পরিবারের ভরণ-পোষণের জন্য ব্যয় করেন। কিন্তু কামালের জমির পরিমাণ পাঁচ একরের বেশি। সে আধুনিক পদ্ধতিতে চাষাবাদের ফলে নিজের ভরণ-পোষণের পরও ২০২২-২৩ অর্থবছরে কৃষি, বনজ ও মৎস্য সম্পদ হতে যথাক্রমে ১ লক্ষ ২৫ হাজার, ৫০ হাজার এবং ১ লক্ষ ৭৫ হাজার টাকা আয় করেন।