বাহক চেক, হুকুম চেক ও দাগকাটা চেক
1.
মি. জোহা তার এক বন্ধুর কাছ থেকে গত ০১-০৬-২০২১ তারিখে ১ লক্ষ টাকার একটি চেক পান। যার উপরিভাগে বাম কোণে আড়াআড়ি, দু'টি সমান্তরাল রেখার মাঝখানে "এন্ড কোম্পানি” শব্দদ্বয় লেখা আছে। মি. জোহা দীর্ঘদিন বিদেশে অবস্থান করার পর দেশে ফিরে গত ০১-০১-২০২২ তারিখে চেকটি ব্যাংকে উপস্থাপন, করলে ব্যাংক চেকটি জমা নিতে অপারগতা প্রকাশ করে
চেক কী?
বাহক চেক কেন অধিক জনপ্রিয়? ব্যাখ্যা করো।
উদ্দীপকে উল্লিখিত মি. জোহা তার বন্ধুর কাছ থেকে কোন ধরনের চেক পেয়েছিলেন? ব্যাখ্যা করো।
ব্যাংক কর্তৃক চেকটি জমা নিতে অপারগতা প্রকাশ যৌক্তিক কি না? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
জনাব আরেফিন তার বক্রিত পণ্যের মূল্য বাবদ দেনাদারের কাছ থেকে একটি চেক পান। দেনাদার চেকের উপরের বাম কোণে দুটো আড়াআড়ি দাগ টেনে সোনালী ব্যাংক লি. লিখে দেন। আরেফিন চেকটি তার প্রতিষ্ঠানের ম্যানেজার আরমানকে দিয়ে এক্সিম ব্যাংকে পাঠান। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ চেকটি গ্রহণ না করে আরমান সাহেবকে সোনালী ব্যাংকে চেকটি জমা দিতে পরামর্শ দেন।
জনাব ঈশা চৌধুরী একজন গার্মেন্টস ব্যবসায়ী। ব্যবসায়িক কাজে তাঁকে প্রতিদিন বড় বড় অঙ্কের লেনদেন করতে হয়। লেনদেন অধিক নিরাপদ রাখার জন্য তিনি তার ব্যাংক কর্তৃক প্রদত্ত চেক ব্যবহার করেন। তার চেকের বাম পাশে সমান্তরাল দুটি রেখা টানা আছে। জনাব ঈশা চৌধুরী এরূপ একখানা চেক মি. দিশা খানকে প্রদান করলেন। মি. দিশা খান প্রাপ্ত চেকটি ব্যাংকে উপস্থাপন করলে ব্যাংক নগদ টাকা দিতে অপারগতা প্রকাশ করল।
জনাব বেলাল তার মেয়ে রিমির ১৫তম জš§দিনে ১২-০১-২০২১ তারিখের একটি চেক প্রদান করেন এবং তাকে তার ইচ্ছামতো টাকার অঙ্ক লিখে নিতে বলেন। রিমি চেকের মধ্যে দুই লক্ষ লিখে ব্যাংক হতে টাকা উত্তোলনের জন্য তার বান্ধবী তৃণাকে ১৫-৯-২০২১ তারিখে পাঠালে ব্যাংক চেকটি প্রত্যাখ্যান করে। যদিও চেকে অথবা ‘বাহককে’ শব্দটি লেখা ছিল।
জনাব ফারহান তার পাওনাদার জনাব রিমনকে ০৪-০১-২০১৬ ইং তারিখে একটি চেক ইস্যু করে। তিনি উক্ত চেকের বাম কোণায় দুটি সমান্তরাল রেখা টেনে দেন। জনাব রিমনকে চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে হয়। তাই তিনি জনাব ফারহানের নিকট হতে প্রাপ্ত চেকের টাকা উত্তোলনের জন্য ৪-৮-২০১৬ তারিখে ব্যাংকে উপস্থাপন করেন। ব্যাংক উক্ত চেকটি প্রত্যাখ্যান করে।