আধুনিক ব্যাংকিং এর সেবাসমূহ
1. মি. তারেক 'ডেলটা ব্যাংক লি.'-এর একজন গ্রাহক। তিনি লেনদেনের সুবিধার জন্য ব্যাংক কর্তৃক ইস্যুকৃত একটি ইলেকট্রনিক কার্ড ব্যবহার করেন যা দিয়ে টাকা উত্তোলন ও কেনাকাটা করা যায়। অন্যদিকে তার বন্ধু মি. শফিক এমন একটি ইলেকট্রনিক কার্ড ব্যবহার করেন, যা দিয়ে টাকা উত্তোলন ও কেনাকাটা ছাড়া আরো অন্যান্য কাজ করা যায়।
ই-ব্যাংকিং কী?
মোবাইল ব্যাংকিং কেন জনপ্রিয়?
ব্যাংক প্রদত্ত মি. তারেকের ইলেকট্রনিক কার্ড কোন ধরনের? ব্যাখ্যা করো।
মি. শফিকের কার্ডটি বর্তমান বাণিজ্যে কীভাবে ভূমিকা রাখতে পারে বিশ্লেষণ করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
জনাব তৌসিফ একজন ব্যবসায়ী। তিনি ব্যবসায়ের কাজে ঢাকায় থাকেন। তার একমাত্র ছোট ভাই জনাব তাহসিন নীলফামারী জেলার অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে চাকরির সুবাদে অবস্থান করছেন। জনাব তাহসিনের হঠাৎ কিছু টাকার প্রয়োজন হয়। তিনি তার ভাই তৌসিফকে জানালেন। কিন্তু সেখানে কোনো ব্যাংকের শাখা না থাকায় জনাব তৌসিফ 'নগদ'-এর মাধ্যমে টাকা পাঠালেন। অপরদিকে, জনাব তৌসিফ তার পাওনাদার জনাব আকাশকে তার ইন্টারনেট ব্যবহার করে ফান্ড ট্রান্সফারের মাধ্যমে টাকা পাঠাবেন।
মি. রহমান একজন চাকরিজীবী। প্রতি মাসের শেষে ব্যাংক হিসাবে তার বেতনের টাকা স্বয়ংক্রিয়ভাবে জমা হয়ে যায়। সম্প্রতি তিনি এমন একটি কার্ড নিয়েছেন যা দিয়ে তিনি টাকা না থাকলেও পণ্য কেনাকাটা করতে পারেন।
মিসেস সোনিয়া বর্তমানে সবচেয়ে জনপ্রিয় এবং সহজে বহনযোগ্য যোগাযোগ যন্ত্রের সাহায্যে তার মা-কে টাকা পাঠান। তাছাড়া তিনি ব্যক্তিগতভাবে একটি প্লাস্টিক কার্ড ব্যবহার করেন যা তাকে ঋণ সুবিধা প্রদান করে।
মিসেস অনন্যা একটি বহুজাতিক কোম্পানির কর্মকর্তা। তিনি "প্রত্যয় ব্যাংক লিমিটেড" এ একটি হিসাব পরিচালনা করেন যার বিপরীতে একটি সংকেতিক নম্বরযুক্ত বিশেষ ধরনের প্লাস্টিক কার্ড পেয়েছেন। এই কার্ড দিয়ে তিনি অর্থ উত্তোলন, পণ্যের মূল্য পরিশোধ প্রয়োজনে খরচ করতে পারেন। তবে মিসেস অনন্যা বীমার প্রিমিয়াম সহ গ্যাস, পানি ও বিদ্যু বিল নিয়মিত পরিষদের ক্ষেত্রে বিদ্যমান সেবার সমস্যায় পড়েছেন। বিষয়টি জানতে পেরে উক্ত ব্যাংকের ব্যবস্থাপক মিসেস অনন্যা কে ব্যাংকের ওয়েবসাইটে নাম ও নির্দিষ্ট পাসওয়ার্ড দ্বারা নিবন্ধিত হয়ে ব্যাংকিং সেবা গ্রহণের উৎসাহিত করে।