নির্দেশনা
1.
মি. ফয়েজ উদ্দিন একটি বৃহৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। তিনি প্রতিষ্ঠানটিতে এক মাসের মধ্যে পণ্য উৎপাদনের পরিমাণ ২৫% বাড়াতে পরিকল্পনা করেন । এ লক্ষ্যে তিনি বিভাগীয় পর্যায়ে কর্মরত নির্বাহীদের এককভাবে নির্দেশ দিলেন। কিন্তু নির্দিষ্ট সময় পরও উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। পরবর্তীতে চাপ সৃষ্টি করেও ফল পাওয়া যায়নি। তাই তিনি প্রতিষ্ঠানে কর্মরত নির্বাহীদের নিয়ে বসলেন এবং তাদের মতামত অনুযায়ী লক্ষ্যমাত্রা ১০% নির্ধারণ করলেন। নির্ধারিত সময় পর দেখা যায় কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে।
স্বৈরাচারী নির্দেশনা কী?
নির্দেশনা সব সময় নিম্নগামী হয়- ব্যাখ্যা কর।
উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক প্রথমে যে নির্দেশ দিয়েছিলেন তা কোন ধরনের নেতৃত্বের সাথে সম্পর্কযুক্ত? ব্যাখ্যা কর।
উদ্দীপকে মি. ফয়েজ পরবর্তী সময়ে যে নির্দেশনা কৌশল ব্যবহার করেছেন তার যথার্থতা মূল্যায়ন কর।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
আকরাম চৌধুরী ডি.এস.আর.এম. রড ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক। শ্রমিক-কর্মীদের মতামতের গুরুত্ব দিয়ে তিনি সব কাজ পরিচালনা করেন। কর্মীদের অভাব অভিযোগ শুনে তিনি তা সমাধানের চেষ্টা করেন। নীতি নির্ধারণ ও সিদ্ধান্ত নিতে মতামত, দেওয়ার সুযোগ পেয়ে কর্মীরাও কর্তৃপক্ষের প্রতি সন্তুষ্ট। সম্প্রতি কর্মী ব্যবস্থাপনা ও পণ্যের মানের কারণে প্রতিষ্ঠানটি সনদ লাভ করে। তবে প্রতিযোগী প্রতিষ্ঠানের ইন্ধনে কিছু শ্রমিক উক্ত প্রতিষ্ঠান ছেড়ে অন্য প্রতিষ্ঠানে চলে যায়
একটি সেবামূলক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী তার অধস্তনদেরকে চাপ দিয়ে কাজ আদায় করেন। সব সিদ্ধান্ত তিনি নিজেই নেন। আবার অধস্তনদের কাছ থেকে শর্তহীন আনুগত্য প্রত্যাশা করেন । কিন্তু কর্মীরা তার নেতৃত্বকে ভালোভাবে নেয় না। তারা মানসিক কষ্ট নিয়ে কাজ করতে থাকে। একপর্যায়ে কর্মীরা দুই-একজন করে চাকরি ছেড়ে দিতে থাকে। বর্তমানে প্রতিষ্ঠানটি সংকটাবস্থায়।
মি. নিরুপ মহানন্দা মোবাইল কোম্পানির বিক্রয় ব্যবস্থাপক হিসেবে সারা দেশে ৩০ জন সেলস অফিসার পরিচালনা করেন। তিনি কোন নির্দেশনাদানের পূর্বেই অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে তাদের সাথে নির্দেশনার বিষয়বস্তু নিয়ে আলোচনা ও পরামর্শ করেন। যার ফলে অধঃস্তনরা তার ওপর সন্তুষ্ট।
বিদেশ থেকে উচ্চ শিক্ষা গ্রহণ করে দেশে ফিরে জনাব জাহিদ AB গ্রুপে যোগদান করেন। তিনি কর্মীদের সাথে আলোচনার মাধ্যমে তাদের মতামতকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করে তাদের নির্দেশনা দেন। তিনি মনে করেন কর্মীদের মতামতকে গুরুত্ব দিলে তারা আরও আগ্রহী হয়ে কাজে অংশগ্রহণ করবে।