ব্যাংক হিসাবের প্রকারভেদ
1.
মি. ফারহান একজন চাকরিজীবী। তিনি তার উপার্জিত অর্থের মধ্য থেকে ব্যয় নির্বাহের পর সঞ্চিত অর্থ কপোতাক্ষ ব্যাংকে একটি নির্দিষ্ট সময়ের জন্য জমা করেন। কিছুদিন পর তার অর্থের প্রয়োজন হলে ব্যাংকে অর্থ উত্তোলন করতে গেলে ব্যাংক টাকা প্রদানে অস্বীকৃতি জানায়। এতে তিনি মনঃক্ষুণ্ণ হয়ে অর্থ জমা ও উত্তোলন করা যায় এমন একটি ব্যাংক হিসাব খোলার সিদ্ধান্ত গ্রহণ করেন।
ব্যাংক হিসাব কী?
একজন ব্যবসায়ীর জন্য কোন ধরনের হিসাব উপযোগী? ব্যাখ্যা করো।
উদ্দীপকে মি. ফারহান ব্যাংকে কোন ধরনের হিসাব খুলেছেন ? ব্যাখ্যা করো।
মি. ফরহান পরবর্তীতে যে ধরনের ব্যাংক হিসাব খোলার সিদ্ধান্ত নিয়েছেন তার যৌক্তিকতা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। মি. ফরহান পরবর্তীতে যে ধরনের ব্যাংক হিসাব খোলার সিদ্ধান্ত নিয়েছেন তার যৌক্তিকতা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
মি., রাকিব হাসান একজন ব্যবসায়ী। তিনি তার ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংকে একটি হিসাব পরিচালনা করেন। যে ক্ষেত্রে তিনি যখন ইচ্ছা টাকা জমা দেওয়া ও উত্তোলন করতে পারেন এবং প্রয়োজনে জমার অতিরিক্ত টাকাও ব্যাংক দিয়ে থাকে। তিনি তার ছেলের পড়াশোনার খরচ ঢাকায় পাঠানোর জন্য ছেলেকে ব্যাংকে একটি হিসাব খুলতে বলেন। মি. রাকিব হাসানের ছেলে ব্যাংকে হিসাব খুলতে গেলে ব্যাংক ম্যানেজার তার জন্য উপযোগী একটি ব্যাংক হিসাব খোলার কথা বলেন।
খুলনার মি. সালেক একজন চাকরিজীবী। মাসিক ব্যয় করার পর তিনি কিছু কিছু সঞ্চয় করেন এবং চিত্রা ব্যাংকে একটি হিসাব খুলে নির্দিষ্ট সময়ের জন্য অর্থ জমা রাখেন। তিনি হিসাব খোলার পর পরই অর্থ উত্তোলন করতে ব্যাংকে গেলে শর্ত পূরণ হয়নি বলে ব্যাংক তাকে টাকা দিতে অপারগতা জানায়। এতে তিনি ক্ষুদ্ধ হয়ে নিয়মিত অর্থ জমা ও উত্তোলন করা যায় এমন একটি হিসাবে অর্থ জমা রাখার সিদ্ধান্ত গ্রহণ করেন।
জনাব হাসিনুর চাকরি থেকে অবসর গ্রহণের পর একটি ব্যবসায় শুরু করলেন। তিনি তার পুরাতন ব্যাংক হিসাবেই লেনদেন চালু রাখলেন। জনাব হাসিনুর তার এক পাওনাদারকে ৫০,০০০ টাকার একটি চেক প্রদান করলেন। চেকটি ব্যাংকে উপস্থাপন করলে ব্যাংক টাকা প্রদান না করে তাকে জানালো যে, জনাব হাসিনুর চলতি সপ্তাহে দুইবার টাকা উত্তোলন করেছেন। পাওনাদার বিরক্ত হয়ে জনাব হাসিনুরকে ব্যবসায়িক লেনদেন সহায়ক একটি নতুন হিসাব খোলার পরামর্শ দিলেন।
মি. সানী ও রানা দু'জন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। মি. সানী তার ব্যবসায়িক কাজের জন্য পূর্বা ব্যাংকে হিসাব পরিচালনা করেন। ব্যাংক হিসাবের বিপক্ষে চেক বই প্রদানের পাশাপাশি একটি প্লাস্টিক কার্ডও প্রদান করে। মি. রানা ৫ লক্ষ টাকার মোটরপার্টস বাকিতে মি. সানীর কাছে বিক্রয় করেন। এরপর থেকে মি. সানীর ব্যবসায় প্রতিষ্ঠানটি বন্ধ আছে। উপায়ন্ত না পেয়ে মি. রানা আদালতের শরণাপন্ন হলে, আদালত পূর্বা ব্যাংকের প্রতি একটি আদেশ দেয়।