নেতৃত্বের প্রকারভেদ
1.
মি. ফারুক শিফা টেক্সটাইল এর ব্যবস্থাপক। তিনি প্রয়োজনীয় কর্তৃত অধস্তনদের হস্তান্তর করেন এবং সিদ্ধান্ত গ্রহণে সকলের পরামর্শ গ্রহণ করেন। তার একটি বিশেষ গুণ হলো অধঃস্থন কর্মীদের উৎসাহিত ও অনুপ্রাণিত করার মাধ্যমে কাজ আদায় করা। ফলে কর্মীরা কর্ম সন্তুষ্টি অর্জনের মাধ্যমে লক্ষ্য অর্জন করে থাকেন। যার ফলে মি. ফারুকের ওপর ব্যবস্থাপনাও সন্তুষ্ট।
কর্মকেন্দ্রিক নেতৃত্ব কি?
পরামর্শমূলক নির্দেশনায় নির্দেশদাতা সম্পর্কে ভুল ধারণার সৃষ্টি হয় কেন?
ক্ষমতার প্রয়োগের ধরনের ভিত্তিতে মি. ফারুকের নেতৃত্বটি কোন ধরনের? ব্যাখ্যা কর।
তুমি কি মনে কর, মি. ফারুকের বিশেষ গুণটির কারণে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করতে সহজ হয়েছে? মতামত দাও।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
মি. X কর্মীদের ভালো-মন্দ বিবেচনা না করে কাজ আদায়ের বিষয়টিকেই বেশি গুরুত্ব দেন। ভবিষ্যৎ সম্পর্কে মূল্যায়ন না করেই তিনি বিক্রির উদ্দেশ্যে ১০০ টন পণ্য আমদানি করেন। পরবর্তীতে উক্ত পণ্য বিক্রিতে মুনাফা লাভে তিনি ব্যর্থ হন, যা প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করে ।
জনাব মাহিন ও রবিন একটি মোবাইল সেট উৎপাদনকারী প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থাপক। জনাব মাহিন তার অধীনে কর্মরত কর্মীদের সাথে উত্তম ব্যবহার করে কাজ আদায়ের চেষ্টা করেন। তিনি কর্মীদেরকে ভয়ভীতি প্রদর্শন করেন না, শাস্তিও প্রদান করেন না। অপরদিকে জনাব রবিন কর্মীদের সাথে দুর্ব্যবহার করেন, ভয়ভীতি প্রদর্শন করেন ও শাস্তির ভয় দেখিয়ে কাজ আদায়ের চেষ্টা করেন।
জনাব আকাশ প্রতিষ্ঠানের সকল ক্ষমতা নিজের কাছে কেন্দ্রীভূত করে এককভাবে সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। অধীনস্থদের মতামত কে কোন গুরুত্ব দেন না এবং ভয় ভীতি প্রদর্শন এর মাধ্যমে অধীনস্থ দের কাজ করিয়ে প্রতিষ্ঠানের লক্ষ্য ঠিকই অর্জন করেন। জনাব আকাশ এর ভবিষ্যৎ উপলব্ধি ও আনুমান করার সামর্থ প্রবল হওয়ায় সময় উপযোগী সঠিক সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হন। ফলে উল্লিখিত সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও তিনি অনেক ক্ষেত্রে যোগ্য ও সফল ব্যবস্থাপক হিসেবে বিবেচিত।
আব্দুল্লাহ আল নোমান একটি রাবার বাগানের সহকারী ব্যবস্থাপক। তিনি শ্রমিক কর্মীদের ব্যাপারে নেতিবাচক ধারণা পোষণ করেন, যার প্রভাব পড়েছে তাদের কাছে। তাদের কাছে উৎসাহ কমে গেছে। ফলে বিগত বছর রাবারের উৎপাদন কমে যায়।