বাহক চেক, হুকুম চেক ও দাগকাটা চেক
1.
মি. ফাহিম ১৫-০২-২০২১ ইং তারিখে তার দেনাদারদের কাছ থেকে একটি চেক পেলেন। চেকে প্রাপকের নামের স্থানে মি. ফাহিম অথবা 'আদেশানুসারে' কথাট লেখা ছিল। জনাব ফাহিম ব্যস্ততার কারণে চেকটি ব্যাংকে জমা দিতে ভুলে যান। পরবর্তীতে ২৫-১০-২০২১ ইং তারিখে চেকটি ব্যাংকে জমা করে টাকা উত্তোর করতে চাইলে ব্যাংক কর্তৃপক্ষ টাকা প্রদানে অপারগতা প্রকাশ করে।
ফাঁকা চেক কী?
হারানো চেকের জন্য করণীয় ব্যাখ্যা কর।
মি. ফাহিম দেনাদারদের কাছ থেকে যে চেক পেয়েছেন তা কোন ধরনেরচেক? ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত ব্যাংক কর্তৃক চেক প্রত্যাখ্যানের কারণ বিশ্লেষণ কর।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
জনাব আরেফিন তার বক্রিত পণ্যের মূল্য বাবদ দেনাদারের কাছ থেকে একটি চেক পান। দেনাদার চেকের উপরের বাম কোণে দুটো আড়াআড়ি দাগ টেনে সোনালী ব্যাংক লি. লিখে দেন। আরেফিন চেকটি তার প্রতিষ্ঠানের ম্যানেজার আরমানকে দিয়ে এক্সিম ব্যাংকে পাঠান। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ চেকটি গ্রহণ না করে আরমান সাহেবকে সোনালী ব্যাংকে চেকটি জমা দিতে পরামর্শ দেন।
জনাব ঈশা চৌধুরী একজন গার্মেন্টস ব্যবসায়ী। ব্যবসায়িক কাজে তাঁকে প্রতিদিন বড় বড় অঙ্কের লেনদেন করতে হয়। লেনদেন অধিক নিরাপদ রাখার জন্য তিনি তার ব্যাংক কর্তৃক প্রদত্ত চেক ব্যবহার করেন। তার চেকের বাম পাশে সমান্তরাল দুটি রেখা টানা আছে। জনাব ঈশা চৌধুরী এরূপ একখানা চেক মি. দিশা খানকে প্রদান করলেন। মি. দিশা খান প্রাপ্ত চেকটি ব্যাংকে উপস্থাপন করলে ব্যাংক নগদ টাকা দিতে অপারগতা প্রকাশ করল।
জনাব আমীন পণ্য বিক্রয় বাবদ ক্রেতা জনাব হানীমের নিকট হতে একটি চেক পেয়েছেন। চেকটিতে “জনাব আমীন অথবা বাহককে টাকা পাঁচ লক্ষ মাত্র দেওয়া হউক" লেখা ছিল। বড় অঙ্কের চেক হওয়ায় তিনি চেকটির উপরিভাগের বাম কোণে দু'টি রেখা অঙ্কন করেন এবং অফিস সহায়ককে সেটি তার ব্যাংক হিসাবে জমা করে দেওয়ার জন্য নির্দেশনা দেন।
জনাব বেলাল তার মেয়ে রিমির ১৫তম জš§দিনে ১২-০১-২০২১ তারিখের একটি চেক প্রদান করেন এবং তাকে তার ইচ্ছামতো টাকার অঙ্ক লিখে নিতে বলেন। রিমি চেকের মধ্যে দুই লক্ষ লিখে ব্যাংক হতে টাকা উত্তোলনের জন্য তার বান্ধবী তৃণাকে ১৫-৯-২০২১ তারিখে পাঠালে ব্যাংক চেকটি প্রত্যাখ্যান করে। যদিও চেকে অথবা ‘বাহককে’ শব্দটি লেখা ছিল।