সরলরৈখিক সংগঠন ও পদস্থকর্মী সংগঠন
1. মি. মঞ্জুর একটি প্রতিষ্ঠানের উর্ধ্বতন নির্বাহী। তার অধীনে ৭ জন ব্যবস্থাপক ও ১০ জন শাখা ব্যবস্থাপক আছেন। সম্প্রতি কার্যভার বেশি হওয়ায় মি. মঞ্জুরের সিদ্ধান্ত নিতে সমস্যা হচ্ছিল। প্রতিষ্ঠান এ বিষয়টি বিবেচনা করে একজন পরামর্শক নিয়োগ দেয়; যিনি মঞ্জুরকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে সহায়তা করছেন। বর্তমানে প্রতিষ্ঠানটি দ্রুত উন্নতি করছে।
মেট্রিক্স সংগঠন কী?
"আদর্শ সংগঠনে দায়িত্ব ও কর্তৃত্ব ভারসাম্যপূর্ণ হয়"-ব্যাখ্যা করো।
পরামর্শক নিয়োগের পূর্বে প্রতিষ্ঠানের সংগঠন কাঠামোর স্বরূপ ব্যাখ্যা করে।।
"সাংগঠনিক কাঠামোর ধরন পরিবর্তনের ফলেই উদ্দীপকের প্রতিষ্ঠানের উন্নতি হচ্ছে"-উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
মি. আজাদ একটি চামড়াজাত শিল্পের মালিক। তিনি প্রক্রিয়াজাত চামড়া থেকে ব্যাগ তৈরি করে রপ্তানি করেন। একদিন কারখানা ব্যবস্থাপক জানালেন যে, ক্রয়কৃত প্রক্রিয়াজাত চামড়া শতকরা বিশ ভাগ মানসম্মত নয়। এছাড়াও কারখানা ব্যবস্থাপক তার অধীনে ৪ জন ফোরম্যানের মাধ্যমে শ্রমিকদের দিয়ে ত্রুটিমুক্ত পণ্য উৎপাদন করতে পারছে না। ফলে পণ্যের উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে, এবং মানও যথাযথ হচ্ছে না। মি. আজাদ কারখানা ব্যবস্থাপকের সমপর্যায়ে একজন চামড়াপণ্যে অভিজ্ঞ কর্মকর্তা নিয়োগ দেন। এর ফলে কারখানা ব্যবস্থাপক ক্রয়কৃত চামড়ার শতভাগ মান বজায় রাখতে সক্ষম হন এবং উৎপাদন ব্যয়ও অনেক কমে আসে।
মি. জামান তার প্রতিষ্ঠানে নির্বাহীদেরকে সহযোগিতা করার জন্য বিশেষজ্ঞ ব্যবহার করেন। আবার প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ে নিযুক্ত প্রত্যেক ব্যবস্থাপকগণ প্রত্যক্ষভাবে কতজন অধস্তনের কাজ দেখাশোনা করবেন তাও ঠিক করে দেন। এতে নির্বাহীদের কার্যভার লাঘব হয়। ফলে প্রতিষ্ঠানের লক্ষ্যার্জন সহজ হয়।

জনাব শহিদ একটি মাল্টিন্যাশনাল কোম্পানির শাখা ব্যবস্থাপক। তাকে প্রতিনিয়তই অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। এজন্য তাকে পরামর্শ দেওয়ার জন্য একজন বিশেষজ্ঞ নিয়োগ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞ তাকে পরামর্শ দিয়ে থাকেন। কিন্তু সিদ্ধান্ত সঠিকভাবে নেওয়া সম্ভব হলেও কখনো কখনো বিশেষজ্ঞরা উপেক্ষিত হয়ে থাকে।