প্রেষণাদানের পদ্ধতি
1. মি. মানিক কানাডার একটি বড় ফার্মে চাকরি করেন। তিনি কার্যক্ষেত্রে সাফল্য ও স্বীকৃতির প্রত্যাশার করেন। তার বন্ধু বাংলাদেশ থেকে বেড়াতে গিয়ে তার প্রত্যাশার বিষয়টি শুনে আশ্চর্যান্বিত। বন্ধুর আশ্চর্যান্বিত হওয়ার কারণ- i. বাংলাদেশে আর্থিক প্রেষণা দানই গুরুত্বপূর্ণ ii. সাফল্য ও স্বীকৃতির বিষয়টির গুরুত্ব এ দেশে কম iii. দুটি দেশের কর্মীদের দৃষ্টিভঙ্গির ভিন্নতা আছে নিচের কোনটি সঠিক?
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
জনাব কফিল 'সাহানা' গার্মেন্টসের সহকারী উৎপাদন ব্যবস্থাপক। এম, বি. এ পাসের পর তিনি বর্তমান কর্মস্থলে যোগদান করেন। একটি বড় কক্ষে তিনি অন্যান্য বিভাগের পাঁচজন ব্যবস্থাপক ও সহকারী ব্যবস্থাপকের সাথে একসঙ্গে বসে অফিস কার্যসম্পাদন করেন। গত পাঁচ বছরে একই পদে তার বেতন বেড়ে দ্বিগুণ হয়েছে। কিন্তু একই বেতনে তিনি সালেহা গার্মেন্টসে চলে যাওয়ার প্রবল ইচ্ছা পোষণ করলে কর্তৃপক্ষ বেতন না বাড়িয়ে তাকে ব্যবস্থাপক পদে পদোন্নতি দেন এবং তার অন্য একটি সুসজ্জিত কক্ষ বরাদ্দ করেন। জনাব কফিল এতে অত্যন্ত খুশি হন এবং পূর্বের চেয়ে আরও অধিক উদ্দীপনা নিয়ে কাজ করতে থাকেন।
মি. জুনায়েদ একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। তিনি তার কর্মীদের পর্যাপ্ত পরিমাণ পারিশ্রমিক দেন না। ফলে কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। আর্থিক-অনার্থিক সব উপাদান নিশ্চিত করার মাধ্যমে তিনি কর্মীদের মনোবল বৃদ্ধি করে একটি সুষ্ঠু উৎপাদন পরিবেশ সৃষ্টির মাধ্যমে উৎপাদনের পরিমাণ ও মান বাড়াতে আগ্রহী।
রেজওয়ান আহমেদ বাড়ির সামনে একটি ঔষধের দোকান স্থাপন করেছেন। কর্মীদের যথেষ্ট সুযোগ-সুবিধা থাকার পরও মত প্রকাশের সুযোগ না থাকায় প্রতিষ্ঠান ত্যাগ করছে। রেজওয়ান আহমেদ প্রেষণাদানের কোন উপাদানটি যুক্ত করলে কর্মীদের প্রতিষ্ঠান ত্যাগের হার কমে যাবে?
নিশাত সুলতানা চট্টগ্রাম ইপিজেড এ একটি সোয়েটার কারখানা পরিচালনা করেন। তিনি কর্মীদের যথেষ্ট পারিশ্রমিক দিচ্ছেন। কিন্তু সুষ্ঠু পরিবেশের অভাবে কর্মীরা চাকরি ছেড়ে চলে যাচ্ছেন। তাছাড়া কর্মীরা বিশ্রামাগারের দাবি করেছেন। কোন শ্রেণির প্রেষণার অভাবে কর্মীরা চাকরি ছেড়ে চলে যাচ্ছেন?